Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাস্তুহারা হচ্ছে বহু পরিবার

আসাদুল ইসলাম আসাদ, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:০২
বাস্তুহারা হচ্ছে  বহু পরিবার

মেহেন্দীগঞ্জে নদীভাঙন

বরিশালের নদীবেষ্টিত দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ। মেঘনা, তেঁতুলিয়া, গজারিয়া ও কালাবদরসহ ছোট-বড় অসংখ্য নদী ঘিরে থাকা এ উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকাই কমবেশি নদীভাঙনের ঝুঁকিতে। প্রতি বছর বর্ষায় নদীর পানির চাপ বাড়লে বিলীন হয় কৃষিজমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, হাটবাজারসহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের মুখে পড়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন অনেক পরিবার। এতে নদীতীরের বাসিন্দাদের মধ্যে বাড়ছে আতঙ্ক।

চলতি বর্ষা মৌসুমে উপজেলার দড়িচর খাজুরিয়া, চরগোপালপুর, আলীমাবাদ ও জাঙ্গালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। এরই মধ্যে বসতভিটা হারিয়েছে এসব এলাকার অনেক পরিবার।

সরেজমিনে গিয়ে চরগোপালপুর ও আলীমাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী চরমিটুয়া ও জালিরচর গ্রামে দেখা যায়, একেবারে বসতবাড়ির কাছে চলে এসেছে তেঁতুলিয়া নদীর ভাঙন। প্রবল স্রোতে প্রতিদিন ধসে পড়ছে নদীর পাড়ের মাটি। এরই মধ্যে বসতবাড়ি, রাস্তাঘাট ও গাছপালার অনেকটাই বিলীন হয়েছে নদীতে। ভাঙনের আশঙ্কায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে।

আলীমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পী বলেছেন, ‘দিনরাত সমানতালে ভাঙন চলছে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলা গেলে হয়তো গ্রামটি রক্ষা করা সম্ভব।’ জালিরচর গ্রামের কাবুল হাওলাদার বলেছেন, ‘চোখের সামনে দাদা-দাদি ও বাবার কবর নদীতে ভেসে যেতে দেখেছি। এখন যে ঘরে থাকি, সেটিও নদী থেকে মাত্র ১০ হাত দূরে। যেকোনো সময় সেটিও চলে যেতে পারে।’

দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ আকন বলেছেন, সাম্প্রতিক ভাঙনে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দ্রুত ভাঙন রোধ করা না গেলে কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেছেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে কাজ শুরু করা হবে।

মেহেন্দিগঞ্জবরিশালবাস্তুহারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত