Agamir Somoy E-Paper
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১১০ বছরের চাবির গল্প

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:২২
১১০ বছরের চাবির গল্প

১১০ বছরের ইতিহাস, একটি পরিবারের চার প্রজন্মের শ্রম, দক্ষতা আর পেশার প্রতি অটুট ভালোবাসার কাহিনি, ছবি : আগামীর সময়

কক্সবাজার শহরের বাজারঘাটা মসজিদ রোডের মাথা। পৌরসভা মার্কেটের সামনে ফুটপাতের ওপর ছোট্ট একটি দোকান। বাইরে থেকে দেখলে সাধারণ একটি চাবির দোকান বলেই মনে হবে। কিন্তু একটু কাছে গেলেই চোখ আটকে যায় দেয়ালজুড়ে ঝুলে থাকা অসংখ্য চাবিতে। ছোট-বড়, পুরোনো-নতুন, নানা ধরনের চাবির পাশাপাশি সাজানো রয়েছে চাবি তৈরির যন্ত্রপাতি আর ধাতব সরঞ্জাম।

তবে এই ছোট্ট দোকানের গল্প শুধু তালা-চাবির নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কক্সবাজার শহরের প্রায় ১১০ বছরের ইতিহাস, একটি পরিবারের চার প্রজন্মের শ্রম, দক্ষতা আর পেশার প্রতি অটুট ভালোবাসার কাহিনি।

দেশ স্বাধীন হওয়ারও বহু আগে প্রায় ১১০ বছর পূর্বে এই পেশার যাত্রা শুরু করেছিলেন মকবুল আহমদ কন্ট্রাক্টর। জীবনের প্রায় ৭০ বছর চাবি তৈরির কাজ করে তিনি হয়ে উঠেছিলেন কক্সবাজারের মানুষের আস্থার নাম। তার হাত ধরেই যাত্রা শুরু হয় এই দোকানের। ১৯৮০ সালের দিকে বাবার কাছ থেকে দোকানের দায়িত্ব নেন ছেলে আব্দুল কাদের। তারপর কেটে গেছে প্রায় ৪৬ বছর। বাবার শেখানো দক্ষতাকেই পেশা হিসেবে বেছে নিয়ে আজও প্রতিদিন দোকানের বেঞ্চে বসে মানুষের প্রয়োজন মেটাচ্ছেন তিনি।

দোকানের সামনে বসে কাজ করতে করতে আব্দুল কাদের বললেন, আমার বাবা এই কাজ শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই বাবার পাশে বসে কাজ শিখেছি। পরে ১৯৮০ সাল থেকে দোকানের দায়িত্ব নিই। এত বছর ধরে কত মানুষের চাবি বানিয়েছি, তার হিসাব নেই।

একসময় চাবি তৈরির পুরো প্রক্রিয়াই ছিল হাতে-কলমে। পুরোনো চাবি দেখে, মেপে, ঘষে-ঘষে নতুন চাবি তৈরি করতে হতো। এতে যেমন সময় লাগত, তেমনি প্রয়োজন হতো দীর্ঘ অভিজ্ঞতা ও নিখুঁত দক্ষতার।

সময় বদলেছে, বদলেছে প্রযুক্তিও। প্রায় ১৫ বছর আগে আধুনিক মেশিন ও নতুন যন্ত্রপাতি সংগ্রহ করেন আব্দুল কাদের। এখন আগের তুলনায় অনেক দ্রুত ও নিখুঁতভাবে চাবি তৈরি করা সম্ভব হচ্ছে। তবে আধুনিক প্রযুক্তি এলেও হারিয়ে যায়নি ঐতিহ্যের ছাপ।

দোকানটিতে এখনও যত্ন করে সংরক্ষণ করে রাখা হয়েছে প্রায় ১১০ বছর আগের কিছু চাবি। ধাতব সেই পুরোনো চাবিগুলো যেন শুধু একটি বস্তু নয় বরং একটি পরিবারের ইতিহাস আর কক্সবাজার শহরের সময়ের সাক্ষী।

আব্দুল কাদের বলেছেন, আগের দিনের অনেক চাবি এখনও আমার কাছে আছে। এগুলো দেখলে বাবার কথা মনে পড়ে। তখনকার সময়ের কাজ আর এখনকার কাজের মধ্যে অনেক পার্থক্য। কিন্তু মানুষের প্রয়োজন মেটানোর মূল কাজটা একই রয়ে গেছে।

ঘরের দরজা, অফিস, দোকান কিংবা গুরুত্বপূর্ণ আলমারির চাবি হারিয়ে গেলে মানুষের প্রথম ভরসা এই ছোট্ট দোকান। কেউ পুরোনো চাবি নিয়ে আসেন, কেউ শুধু তালা। অভিজ্ঞ হাতের স্পর্শে তালা দেখে তৈরি হয়ে যায় নতুন চাবি। প্রয়োজন হলে মোটরসাইকেল কিংবা গাড়ির চাবিও বানিয়ে দেন আব্দুল কাদের।

প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০টি পর্যন্ত চাবি তৈরি হয় এই দোকানে। চাবির ধরন ও মানভেদে প্রতিটির দাম ২০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত। দৈনিক আয় কখনো ৫০০ টাকা, আবার কখনো ৫ হাজার টাকা ছাড়িয়ে যায়।

তবে এই দোকানের মূল্য শুধু অর্থনৈতিক নয়। বহু দশক ধরে কক্সবাজার শহরের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে এটি। হারানো চাবির উদ্বেগ, ভাঙা তালার সমাধান কিংবা পুরোনো চাবির হুবহু প্রতিলিপি। সবকিছুর নির্ভরতার জায়গা হয়ে উঠেছে এই ছোট্ট দোকান।

এখন সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি অধ্যায়। দোকানের এক পাশে দাঁড়িয়ে হাতে-কলমে কাজ শিখছেন আব্দুল কাদেরের নাতি আতিক ইসলাম অভি। দাদার কাছ থেকেই শিখছেন মেশিন চালানো, চাবির মাপ বোঝা, তালার গঠন বিশ্লেষণ এবং নিখুঁতভাবে নতুন চাবি তৈরির কৌশল।

আতিক ইসলাম অভি বলেছেন, দাদার কাছ থেকেই কাজ শিখছি। ছোটবেলা থেকেই এই দোকানে আসা-যাওয়া। এখন অনেক কাজ নিজেই করতে পারি। ভবিষ্যতে এই পেশাটাকে ধরে রাখতে চাই।

জীবনের শেষ প্রান্তে এসে ধীরে ধীরে অবসরের দিকে এগিয়ে যাচ্ছেন আব্দুল কাদের। একসময় হয়তো তিনি আর দোকানে বসবেন না। তার জায়গায় বসবেন নাতি। তখন মকবুল আহমদ কন্ট্রাক্টরের হাত ধরে শুরু হওয়া এই পথচলা পৌঁছে যাবে চতুর্থ প্রজন্মে।


কক্সবাজারচাবিমকবুল আহমদ কন্ট্রাক্টর
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০৪:০৩

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ২০ জুলাই ২০২৬, ০০:২৩

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০১:০৮

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪৮

    ২৫ বছর পর জিয়া হত্যা মামলার নথির খোঁজ

    ২৫ বছর পর জিয়া হত্যা মামলার নথির খোঁজ

    ২০ জুলাই ২০২৬, ০৫:৩৬

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    ২০ জুলাই ২০২৬, ০১:৪৫

    যুগপতের দেড় শতাধিক নেতার সাথে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    যুগপতের দেড় শতাধিক নেতার সাথে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪১

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৫

    আজকের নামাজের সময়সূচি (২০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২০ জুলাই)

    ২০ জুলাই ২০২৬, ০৭:৩০

    পুরনো জটে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার

    পুরনো জটে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৮

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২০ জুলাই ২০২৬, ০৮:১০

    পারেদেসের কোনো ক্ষমা নেই

    পারেদেসের কোনো ক্ষমা নেই

    ২০ জুলাই ২০২৬, ০৯:৪১

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    ২০ জুলাই ২০২৬, ০২:০৭

    গালির আধিক্য কীসের ইঙ্গিত?

    গালির আধিক্য কীসের ইঙ্গিত?

    ২০ জুলাই ২০২৬, ০৫:২২

    গোলশূন্য প্রথমার্ধ, চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস

    গোলশূন্য প্রথমার্ধ, চোটে মাঠ ছাড়লেন লিসান্দ্রো মার্তিনেস

    ২০ জুলাই ২০২৬, ০২:১২

    advertiseadvertise