Agamir Somoy E-Paper
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল
সোমবার, ২০ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

নাহিদ ইসলাম

সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০২:০৭
সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি: আগামীর সময়

সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রবিবার (১৯ জুলাই) উত্তরার মীর মুগ্ধ মঞ্চে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর বিরুদ্ধে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠানে ছিলেন উত্তরার শহিদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত যোদ্ধারা।

নাহিদ ইসলাম বলেন, ‘উত্তরা গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট ছিল। প্রতিরোধের প্রধান দুর্গ ছিল এই উত্তরা। ছত্রিশ জুলাই উত্তরা থেকে গণভবনমুখী ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিল। একদিকে উত্তরা, অন্যদিকে যাত্রাবাড়ী থেকে মার্চ ফর গণভবন শুরু হয়। যার মধ্য দিয়ে হাসিনা পালাতে বাধ্য হয়। আমরা উত্তরাকে কখনো ভুলে যাব না।’

তিনি আরও বলেন, ‘দুই বছর আগে আজকের এই দিনে আমাকে গুম করা হয়েছিল। বহু মানুষকে সেদিন গুম করেছিল হাসিনার বাহিনী। দুই বছর পর আমাদের একটাই চাওয়া— স্বৈরাচার ও তার দোসরদের বিচার। স্বৈরাচারের বিচার না হলে আবারও স্বৈরাচার তৈরি হবে। যাতে আর কোনো স্বৈরাচার তৈরি না হয়, সেজন্য আমরা বিচার চাই।’

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘এ দেশের পরিবর্তনের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি এখন একত্রিশ দফা ভুলে গেছে। তারা নোট অব ডিসেন্টের জুলাই সনদের কথা বলছে। নোট অব ডিসেন্টের প্রতারণা বাদ দিয়ে গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন।’

তিনি আরও বলেন, ‘যারা পালিয়ে যায়, তারা আর ফেরত আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। যদি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না। যে প্রতিবেশী আমার পরিবারের সদস্যদের খুন করে, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না।’

এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহিদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপি, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ শহিদ পরিবারের সদস্য ও জুলাইয়ের আহত যোদ্ধারা।

রাজনীতিনাহিদ ইসলামএনসিপি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত প্রাইজমানি পেল স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০৪:০৩

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ঢাবির ব্যারিকেড ভেঙে বহিরাগতের প্রবেশ

    ২০ জুলাই ২০২৬, ০০:২৩

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ফাইনালে মুখোমুখি মেসির আর্জেন্টিনা ও লামিন ইয়ামালের স্পেন

    ২০ জুলাই ২০২৬, ০১:০৮

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪৮

    এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল

    এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল

    ২০ জুলাই ২০২৬, ০৩:৫৫

    ২৫ বছর পর জিয়া হত্যা মামলার নথির খোঁজ

    ২৫ বছর পর জিয়া হত্যা মামলার নথির খোঁজ

    ২০ জুলাই ২০২৬, ০৫:৩৬

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    বিশেষায়িত বাহিনী নয় ইউনিটই থাকছে র‌্যাব

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৫

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    বিচারকের স্বাক্ষর-সিল জালিয়াতি, আইনজীবীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

    ২০ জুলাই ২০২৬, ০১:৪৫

    পারেদেসের কোনো ক্ষমা নেই

    পারেদেসের কোনো ক্ষমা নেই

    ২০ জুলাই ২০২৬, ০৯:৪১

    যুগপতের দেড় শতাধিক নেতার সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    যুগপতের দেড় শতাধিক নেতার সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক

    ২০ জুলাই ২০২৬, ০৫:৪১

    আজকের নামাজের সময়সূচি (২০ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২০ জুলাই)

    ২০ জুলাই ২০২৬, ০৭:৩০

    পুরনো জটে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার

    পুরনো জটে আটকে মালয়েশিয়ার শ্রমবাজার

    ২০ জুলাই ২০২৬, ০৫:১৮

    গালির আধিক্য কীসের ইঙ্গিত?

    গালির আধিক্য কীসের ইঙ্গিত?

    ২০ জুলাই ২০২৬, ০৫:২২

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২০ জুলাই ২০২৬, ০৮:১০

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    সংবিধান সংশোধনের আগে সংশোধন হতে হবে বিএনপিকে

    ২০ জুলাই ২০২৬, ০২:০৭

    advertiseadvertise