Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

ম্যাচ শেষে মারামারি

পারেদেসের কোনো ক্ষমা নেই

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:৪১
পারেদেসের কোনো ক্ষমা নেই

বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিটের একপেশে লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন যখন মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের উল্লাসে মত্ত, ঠিক তখনই মাঠে বিশৃঙ্খলা দেখা দেয়। ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এর পরিণতিতে লাল কার্ড দেখতে হয় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে।

স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ খেলার শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই স্পেনের বদলি খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাঠে ছুটে আসেন উল্লাস করতে। ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনা ডিফেন্ডার নাহুয়েল মলিনা স্প্যানিশ অধিনায়ক রদ্রির গায়ে হাত তোলেন বলে অভিযোগ। দুই দলের খেলোয়াড়েরা একে অপরকে ঘিরে ফেললে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত স্কালোনির

২০ জুলাই ২০২৬

স্বয়ং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এরই মধ্যে লিয়েন্দ্রো পারেদেস চড়াও হন স্পেনের খেলোয়াড়দের ওপর। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পারেদেস প্রথমে এরিক গার্সিয়াকে ধাক্কা দেন এবং পরবর্তীতে তরুণ স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন!

পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি ভিনচিচ দেরি করেননি। পুরো ম্যাচে মেজাজ হারিয়ে বেশ কয়েকবার পার পেয়ে গেলেও এমন বিশৃঙ্খল আচরণের জন্য পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর আগে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ দিকে এনজো ফার্নান্দেজও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। ফলে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছিল আলবিসেলেস্তেদের।

আরও পড়ুন

কোন শটই লক্ষ্যে ছিল না আর্জেন্টিনার

২০ জুলাই ২০২৬

ম্যাচ শেষে ব্রিটিশ সংবাদমাধ্যমে আর্জেন্টাইন ফুটবলারের এমন আচরণের তীব্র সমালোচনা করেছেন ফুটবল বিশ্লেষকরা। আইটিভির স্টুডিওতে সাবেক ইংলিশ অধিনায়ক গ্যারি নেভিল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সে (পারদেস) যা করেছে, সেটা খুবই অসম্মানজনক। আমি আর্জেন্টিনার লড়াই করার মানসিকতা পছন্দ করি, কিন্তু শেষ কয়েকটা ম্যাচে পারেদেসের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য।’

বিবিসির অ্যালান শিয়েরারও কড়া ভাষায় বলেন, ‘পারেদেস যেভাবে হাতাহাতিতে জড়িয়েছে এবং প্রতিপক্ষ খেলোয়াড়ের শরীরে আঘাত করেছে, তার কোনো ক্ষমা নেই। আমরা জানি ম্যাচ হারলে কতটা কষ্ট হয়, কিন্তু হেরে যাওয়ার পরও একটা শালীনতা থাকা উচিত।’

দীর্ঘ লড়াইয়ের পর স্পেনের ঐতিহাসিক এই বিশ্বজয়ের রাতটি মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত হাতাহাতির কারণে অনেকটাই ম্লান হয়ে গেছে। বিশ্বজয়ের আনন্দ ছাপিয়ে এখন ফুটবলাঙ্গনে আলোচনা চলছে ফাইনাল শেষের এই অনভিপ্রেত দৃশ্য নিয়ে।

লিয়েন্দ্রো পারেদেসএরিক গার্সিয়াআর্জেন্টিনা-স্পেন২০২৬ ফিফা বিশ্বকাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    গাজা নিয়ে মিত্র ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    বলিভিয়ার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    বছরে ১৭ হাজার কোটি টাকা এনে দেয় মেরিন একাডেমি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    হোটেল সংকটে কলকাতার ফুটপাতে ঘুমাতে হচ্ছে বাংলাদেশিদের

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ৪৩ সীমান্ত পথে ঢুকছে মাদক

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    অঙ্ক স্যার

    অঙ্ক স্যার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    এমবিবিএস পড়ে চিকিৎসা পেশা ছেড়ে এই ৮ জন হয়েছেন নায়িকা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    শুল্ক ফাঁকি দিতে সাবেক এমপির কত কাণ্ড

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ৮৮ কোটি টাকার ফুটবল টেকনিক্যাল সেন্টার

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    এই যুগেও ‘গলাকাটা’ ভিসা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    এল নিনো নিয়ে আতঙ্কের কারণ নেই, দরকার প্রস্তুতি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬

    advertiseadvertise