Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
এলাকার রোগীর ফি নেন না ডা. জুয়েল
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৫:৪৮
স্পেনের উল্লাসের সময়ও মঞ্চ ছাড়েননি ট্রাম্প!

খেলোয়াড়রা উল্লাসে মেতেছেন কিন্তু মঞ্চ ছাড়ছেন না ট্রাম্প। ছবি: সংগৃহীত

স্পেনের অধিনায়ক রোদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনোও। ট্রফি নিয়ে স্প্যানিশ খেলোয়াড়রা যখন উৎসবে মাতোয়ারা, তখনও মঞ্চেই ছিলেন ট্রাম্প!

গত বছরও একই কাণ্ড করেছিলেন ট্রাম্প। ক্লাব বিশ্বকাপ ফাইনাল শেষে চেলসির খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দিয়েও মঞ্চ ছাড়েননি তিনি। রবিবার ফাইনাল শেষে স্প্যানিশ খেলোাড়রা যখন ট্রফি উঁচিয়ে ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তখন ইনফান্তিনো ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট সেখানেই থেকে যান। কনফেটি (কাগজের টুকরো) ওড়ার সময় তিনি খেলোয়াড়দের ঠিক পাশেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন এবং হাসছিলেন। আর ইনফান্তিনো এই অস্বস্তিকর উপস্থিতি দেখে হালকাভাবে হেসে ব্যাপারটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।

ভিডিওতে দেখা যায়, স্প্যানিশ খেলোয়াড়রা উদযাপনের আগে নিজেদের মধ্যে দৃষ্টিবিনিময় করছেন এবং কয়েক মুহূর্তের জন্য কিছুটা ইতস্তত বোধ করছেন। রোদ্রি এবং ইনফান্তিনোর কাছাকাছি থাকা ট্রাম্পের তখনও মঞ্চ ছাড়ার নামগন্ধ নেই।

কোন খেলোয়াড় সরাসরি তাকে সরে যেতে বলেননি। তবে পার্থক্যটা ছিল চোখে পড়ার মতো। যখন চ্যাম্পিয়নরা ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছিলেন, তখন মার্কিন প্রেসিডেন্ট তাদের মাঝখানেই দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন, যেন তিনিও উদযাপনের প্রাথমিক মুহুর্তগুলোতে যোগ দিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এটাকে "অস্বস্তিকর" বলে উল্লেখ করেছে। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালেও (যেটিও মেটলাইফ স্টেডিয়ামে হয়েছিল) তিনি অধিনায়ক রিস জেমসের হাতে ট্রফি তুলে দিয়ে চেলসির খেলোয়াড়দের ট্রফি উদযাপনের সময় তাদের পাশেই দাঁড়িয়েছিলেন।

জেমস পরে জানিয়েছিলেন, তাকে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট মঞ্চ থেকে নেমে যাবেন। আরেক ইংলিশ তারকা কোল পালমারও স্বীকার করেছিলেন যে, ট্রাম্প তখনও মঞ্চে থাকবেন বুঝতে পেরে খেলোয়াড়রা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন।

এক বছর পর, একই ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করে দিল যে এটি কেবল প্রোটোকল না জানার কারণে হওয়া কোনো সাধারণ ভুল ছিল না। মাঠে প্রবেশের সময় দর্শকদের দুয়োধ্বনি শোনা এবং প্রায় পুরো ফাইনাল জুড়ে স্টেডিয়ামের বড় পর্দায় তাকে না দেখালেও, ট্রাম্প ঠিকই সম্প্রচারের সবচেয়ে মূল্যবান মুহূর্তটিতে নিজেকে যুক্ত করে নিলেন।

স্পেনের হাতে ট্রাম্পের বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার সময় এক ধরণের তাচ্ছিল্যও দেখিয়েছেন। কারণ জুলাইয়ের শুরুতে জাতিসংঘের এক সম্মেলনে ন্যাটোতে পর্যাপ্ত অর্থ না দেওয়ার জন্য তিনি এই দেশটির ওপর তীব্র ক্ষোভ ঝেড়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ন্যাটোতে স্পেন খুবই বাজে এক অংশীদার। তারা অংশ নেয় না, তারা টাকা দেয় না। আমি স্পেনের সঙ্গে কোন সম্পর্ক রাখতে চাই না।’

সেই স্পেনের খেলোয়াড়দের হাতেই ট্রফি তুলে দিতে হল তাকে। শুধু তাই নয় খেলা দেখতে আসা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের সঙ্গে ভিআইপি গ্যালারিতে করমর্দনও করেন ট্রাম্প। স্পেনের রানী লেতিসিয়া এবং রাজা ফিলিপ ষষ্ঠ-ও ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই 'কুসংস্কারের' কারণে বাড়ি থেকেই খেলাটি দেখছিলেন।

ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    লাঠিচার্জ-টিয়ার গ্যাস, মঞ্চ ভাঙার পরও পিছু হটেনি ককরোচ

    লাঠিচার্জ-টিয়ার গ্যাস, মঞ্চ ভাঙার পরও পিছু হটেনি ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে এড়িয়ে চলুন

    প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে এড়িয়ে চলুন

    ২১ জুলাই ২০২৬, ০১:২৭

    ফ্ল্যাট কিনে আতঙ্কে ক্রেতা

    ফ্ল্যাট কিনে আতঙ্কে ক্রেতা

    ২১ জুলাই ২০২৬, ০১:৩৯

    বিদেশি ঋণনির্ভরতা কমানো হচ্ছে

    বিদেশি ঋণনির্ভরতা কমানো হচ্ছে

    ২১ জুলাই ২০২৬, ০১:৫৪

    উৎসে কর মনিটরিংয়ে হয়রানির শঙ্কা

    উৎসে কর মনিটরিংয়ে হয়রানির শঙ্কা

    ২১ জুলাই ২০২৬, ০১:৫১

    পিই রেশিওর বদলে  পিবি’র সুপারিশ

    পিই রেশিওর বদলে পিবি’র সুপারিশ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise