কক্সবাজার শহরের বাজারঘাটা মসজিদ রোডের মাথা। পৌরসভা মার্কেটের সামনে ফুটপাতের ওপর ছোট্ট একটি দোকান। বাইরে থেকে দেখলে সাধারণ একটি চাবির দোকান বলেই মনে হবে। কিন্তু একটু কাছে গেলেই চোখ আটকে যায় দেয়ালজুড়ে ঝুলে থাকা অসংখ্য চাবিতে। ছোট-বড়, পুরোনো-নতুন, নানা ধরনের চাবির পাশাপাশি সাজানো রয়েছে চাবি তৈরির যন্ত্রপাতি আর ধাতব সরঞ্জাম।তবে এই ছোট্ট দোকানের গল্প শুধু তালা-চাবির নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কক্সবাজার শহরের প্রায় ১১০ বছরের ইতিহাস, একটি পরিবারের চার প্রজন্মের শ্রম, দক্ষতা আর পেশার প্রতি অটুট ভালোবাসার কা...