Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যশোরে মিড-ডে মিলের দুধের প্যাকেটে পোকা

যশোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৮:২৭
যশোরে মিড-ডে মিলের দুধের প্যাকেটে পোকা

ছবি: আগামীর সময়

যশোরের স্কুল ফিডিং কর্মসূচির (মিড-ডে মিল) দুধের প্যাকেটে পাওয়া গেছে পোকা। কয়েকটি প্যাকেটের দুধের গন্ধ ছিল টক। অভয়নগরের বুইকরা সিরাজকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা মিড-ডে মিলে মিলেছে এসব প্যাকেট।

ঘটনাটি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক সাবেরা খাতুন জানিয়েছেন, গত ৪ এপ্রিল ৪৫০ প্যাকেট (প্রতিটি ২০০ মিলিলিটারের) ‘ফার্ম ফ্রেশ’ দুধ সরবরাহ করে আকিজ ডেইরি লিমিটেড। সোমবার সেই দুধ শিশুদের দেওয়ার সময় ৩০টি প্যাকেটের দুধ পানের অযোগ্য বা নষ্ট বলে মনে হয়েছে। কারণ প্যাকেটগুলোতে পোকা ছিল। এ ছাড়া বিবর্ণ রঙ ও টক টক গন্ধও পাওয়া যাচ্ছিল।

বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামানকে জানান তিনি। ‘মঙ্গলবার দুপুরে দুধ সরবরাহকারী ঠিকাদারের একজন প্রতিনিধি স্কুল থেকে নষ্ট দুধের প্যাকেটগুলো নিয়ে যান এবং নতুন ৩০ প্যাকেট দুধ পৌঁছে দেন’- বললেন সাবেরা।

উপজেলা শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান জানিয়েছেন, ওই স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে মঙ্গলবার দুপুরে লিখিত অভিযোগ জানান। সেটি পরে পাঠানো হয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসে।

আকিজ ডেইরি লিমিটেডের সহকারী ম্যানেজার আওয়াল হোসেনের দাবি, ‘দুধের প্যাকেট ফেটে গেলে একটু সমস্যা হতেই পারে।’ বিষয়টি জানার পর প্যাকেটগুলো বদলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শিশুদের জন্য সরবরাহ করা নষ্ট দুধের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আকিজ ডেইরি লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে ‘কথা হয়েছে’ বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন।

ওই স্কুলের অভিভাবকরা বলছেন, নষ্ট দুধে তাদের সন্তানদের অসুস্থ হওয়ার ঝুঁকি ছিল। এ ঘটনায় আকিজ ডেইরি লিমিটেডের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 


মিড-ডে মিলমিড-ডেযশোরস্কুল ফিডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে