Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সার নিয়ে উত্তেজনা, কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে ডিলারকে ধাওয়া

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৮
সার নিয়ে উত্তেজনা, কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে ডিলারকে ধাওয়া

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার পেলেন না কৃষকরা। ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘণ্টা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। শুধু মহাসড়ক অবরোধ নয়, এক সার ডিলারকে ধাওয়া দিয়েছেন এবং এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও নাগেশ্বরীর পর এবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। রবিবার (২০ সেপ্টেম্বর) এসব ঘটনা ঘটে।

ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়ে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টে সার বিতরণে বিলম্ব হওয়ায় কৃষকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে ঘোগাদহ ইউনিয়নে সার না পাওয়ায় কৃষকরা সার ডিলার সাইফুর রহমানকে ধাওয়া দেন। আর উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদ কৃষকদের লাইনে দাঁড়িয়ে সার নিতে বললে স্বজনপ্রীতির অভিযোগ তুলে কৃষকরা তার ওপর চড়াও হন এবং তাকে অবরুদ্ধ করেন।

কৃষকদের অভিযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের ইন্ধনে ডিলাররা রাতের আঁধারে কালোবাজারিদের কাছে সার বিক্রি করছেন। ফলে খুচরা দোকান থেকে প্রতি কেজি সার ৪৫ থেকে ৫০ টাকা দরে কিনতে হচ্ছে।

এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশিদের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বললেন, ‘সার বিতরণের সময় নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের লাইন ধরতে বললে কৃষকরা বিতর্কে জড়িয়ে হট্টগোল শুরু করেন। পরে পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরীন জানান, ডিলার পয়েন্টে অতিরিক্ত ১০০ বস্তা সার দেওয়া হয়েছে। ওই সমস্ত পয়েন্টে বরাদ্দের চেয়ে অধিক কৃষক ভিড় জমিয়ে হট্টগোল করার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বললেন, ‘জেলায় সারের কোনো সংকট নাই। বর্তমান সরকার কৃষকবান্ধব। জেলায় চলতি মৌসুমে বেগুন ও ভুট্টা চাষ বেশি হওয়ায় কৃষকদের কথা বিবেচনা করে সরকার ইতোমধ্যে অতিরিক্ত ১ হাজার টন সার বরাদ্দ দিয়েছে, যা মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রম চলছে।’

তিনি আরও বলেন, ‘কিছু দুষ্টু ডিলার সার দিতে বিলম্ব করছেন, এতে কৃষকরা হয়রানি হচ্ছেন। কৃষকদের সার নিয়ে কোনো কারসাজি করার সুযোগ নেই। যারা সার নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করা হচ্ছে।’

এর আগে নাগেশ্বরীতে ডিলারের কাছে সার না পেয়ে কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, আটকে রেখেছিলেন কৃষি কর্মকর্তাকে। তারও আগে রাজিবপুর উপজেলার একটি গুদাম থেকে সার লুটের অভিযোগ ওঠে স্থানীয় কৃষকদের বিরুদ্ধে। ক্ষুব্ধ কৃষকদের ডিলার লাঠিপেটা করতে গেলে বাধে হট্টগোল। পুলিশ গিয়ে পরে পরিস্থিতি সামাল দেয়।

গত ২৩ আগস্ট ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নে সার না পেয়ে গোডাউন লুট করেন ক্ষুব্ধ কৃষকরা। তদন্তে বেরিয়ে আসে ডিলারের গাফিলতির তথ্য। এর ১৫ দিনের ব্যবধানে রৌমারীর গুদাম ভেঙে সার নিয়ে যান আরেক দল কৃষক।


কুড়িগ্রামসারভোগডাঙ্গাঘোগাদহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস