সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার পেলেন না কৃষকরা। ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘণ্টা কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা। শুধু মহাসড়ক অবরোধ নয়, এক সার ডিলারকে ধাওয়া দিয়েছেন এবং এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন। ভূরুঙ্গামারী, রৌমারী, রাজিবপুর ও নাগেশ্বরীর পর এবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। রবিবার (২০ সেপ্টেম্বর) এসব ঘটনা ঘটে।ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড়ে মেসার্স এ কে এম মোস্তাফিজুর রহমানের ডিলার পয়েন্টে সার বিতরণে বিলম্ব হওয়ায় কৃষকরা...