বাবা হারালেন সাংবাদিক নবীন সোহেল
নিজস্ব প্রতিবেদক, সিলেট

মো. সোনাফর আলী ঠিকাদার
সিলেট জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মো. সোহেল আহমদ সুহেলের (নবীন সোহেল) বাবা মো. সোনাফর আলী ঠিকাদার আর নেই।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি পাঁচ ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মো. সোনাফর আলী ঠিকাদারের জানাজার নামাজ বুধবার বাদ এশা মোরারবাজার মসজিদসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
বাবার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক নবীন সোহেল। একই সঙ্গে তিনি মরহুমের জানাজায় আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।







