Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্ত্রীকে বলেছিলেন দেশে ফিরবেন, রাতে মৃত্যুর খবর

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:১৭
স্ত্রীকে বলেছিলেন দেশে ফিরবেন, রাতে মৃত্যুর খবর

সৌদি আরবে অগ্নিকাণ্ডে মারা যাওয়া রাজশাহীর বাগমারার শ্যামল মাঝির বাড়িতে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

‘তুমার সঙ্গে হামার কালকেই কথা হলো। তুমি বাড়িত আসবে বললে, আর রাতে তুমার মরার খবর পানু’— স্বামীর শেষ কথাগুলো মনে করে বারবার বিলাপ করছেন রশিদা খাতুন (৪২)। এক সপ্তাহ পরই আট বছর সৌদি আরব থেকে দেশে ফেরার কথা ছিল স্বামী শ্যামল উদ্দিন মাঝির (৪৬)। স্ত্রী-সন্তানদের কাছে ফেরার সে অপেক্ষার মধ্যেই রিয়াদের একটি কারখানায় আগুনে পুড়ে প্রাণ হারালেন তিনি।

গত রবিবার রাতে সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগার ঘটনায় প্রাণ হারান ১৬ বাংলাদেশি শ্রমিক। তাদেরই একজন রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল উদ্দিন মাঝি। তিনি উপজেলার ঝিকড়া ইউনিয়নের মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। শ্যামলের মৃত্যুর খবর পৌঁছানোর পর গতকাল সোমবার সকাল থেকেই তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও প্রিয় মানুষ হারানোর শোক সামলাতে পারছেন না রশিদা। কিছুক্ষণ পরপরই ভেঙে পড়ছেন কান্নায়। কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন। স্বজনরা পানি ছিটিয়ে তাকে স্বাভাবিক করার চেষ্টা করলে জ্ঞান ফিরলেই তার মনে পড়ছে স্বামীর সঙ্গে বলা শেষ কথাগুলো। পরিবারের সদস্যরা জানালেন, রবিবার সকালেও মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন শ্যামল। সে সময় জানিয়েছিলেন, আর মাত্র এক সপ্তাহ পরই ফিরবেন দেশে। দীর্ঘ আট বছর পর স্বামীকে কাছে পাওয়ার অপেক্ষায় ছিলেন রশিদা। সন্তানরাও অপেক্ষা করছিল বাবার জন্য। কিন্তু সে কথাই যে তাদের শেষ কথা হয়ে যাবে, তা কেউ ভাবেননি।

সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে আট বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শ্যামল। স্বজনদের কাছ থেকে টাকা ধার করে বিদেশে পাঠানো হয়েছিল তাকে। পরিবারের আশা ছিল, শ্যামল উপার্জন করবেন, সংসারের অভাব ঘুচবে, নিশ্চিত হবে মেয়েদের ভবিষ্যৎ।

তবে আট বছরের প্রবাসজীবনে পরিবারের জন্য বড় কোনো সম্পদ গড়তে পারেননি তিনি। পরিবারের সদস্যদের দাবি, বাড়ির চালায় নতুন টিন দেওয়া ছাড়া তেমন কোনো পরিবর্তন আনতে পারেননি শ্যামল। নিজের প্রয়োজনের চেয়ে পরিবারকেই বেশি গুরুত্ব দিয়েছেন। কষ্ট করে উপার্জন করেছেন, আর সেই উপার্জনেই চলেছে সংসার। এই আট বছরে একবারও দেশে আসেননি শ্যামল। এবার দেশে ফেরার সুযোগ হয়েছিল। জমানো কিছু টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তার। স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাবেন, দীর্ঘদিন পর নিজের ঘরে ফিরবেন— এমন স্বপ্নই দেখছিলেন তিনি।

    শেয়ার করুন:
    Advertisement
    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    মাঝরাতে খামার থেকে স্ত্রীকে ‘ভয় করছে’ মেসেজ দেওয়ার পর ব্যবসায়ী নিখোঁজ

    ১০ আগস্ট ২০২৬, ১৯:৪৮

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    advertiseadvertise