Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মৌলভীবাজারে ১৭ পরিবার উচ্ছেদ আতঙ্কে

  • মনোহরগঞ্জে তিন প্রশাসনিক পদ শূন্য
মৌলভীবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭
মৌলভীবাজারে ১৭ পরিবার উচ্ছেদ আতঙ্কে

সংগৃহীত ছবি

‘এই ঘরবাড়ি ছেড়ে কোথায় যাব?’— এই দুশ্চিন্তায় দিন কাটছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকার ১৭ পরিবারের। ২৮২ শতক জমি নিয়ে বিরোধের জেরে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের। জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকলেও সম্প্রতি সেখানে উচ্ছেদের চেষ্টা করা হয় বলে দাবি ভুক্তভোগীদের।

তাদের ভাষ্য, ওই জমির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন। এই অবস্থায় জোর করে উচ্ছেদের চেষ্টা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে বসবাস করা পরিবারগুলোর দাবি, আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে তাদের উচ্ছেদ করা হলে তারা কোথায় যাবেন, সেটিই এখন তাদের বড় উদ্বেগ।

জমির মালিকানা নিয়ে বিরোধের সূত্রপাতও পুরনো। ভুক্তভোগী আব্দুল কাদির জানিয়েছেন, তার বড় ভাই মৃত আব্দুল হাছিব ১৯৬৩ সালে জিতেন্দ্র কুমার দাস ও বারিন্দ্র কুমার দাসের কাছ থেকে ২৮২ শতক জমি কেনেন। তাদের দাবি, এর পর থেকে তারা জমিটি ভোগদখল করে আসছেন। ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের পর জমিটি শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয় এবং ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান সরকার তা বন্দোবস্ত দেয়। পরে বর্তমান মালিকরা নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন বলে জানিয়েছেন তিনি।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর নিখিল চন্দ্র দাসের ছেলেরা ওই জমির মালিকানা দাবি করে দখলের চেষ্টা ও হয়রানি করছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ নিয়ে মৌলভীবাজারের সহকারী জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞার মামলা এবং যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মালিকানা ঘোষণার মামলা বিচারাধীন।

সম্প্রতি চুনু লাল দাসের পক্ষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুসহ কয়েকজন ঘটনাস্থলে যান বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তাদের অভিযোগ, তাদের উচ্ছেদের চেষ্টা করা হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুনু লাল দাস এই সম্পত্তির মালিক নন।

অবশ্য চুনু লাল দাসের দাবি, এটি তাদের জায়গা। আদালত উচ্ছেদের রায় দিয়েছে। তবে সংসদ সদস্যের নির্দেশের কারণে তিনি উচ্ছেদে যাননি। কাউকে ভয়ভীতি দেখানো হয়নি।

নিজের অবস্থানও পরিষ্কার করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি বললেন, ‘এলাকায় হিন্দু ও মুসলিমদের মধ্যে জায়গা নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিষয়টি উচ্ছেদের পরিবর্তে সমাধান করতে চেয়েছিলাম। তবে তা না হওয়ায় সংশ্লিষ্টদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছি।’

 

মৌলভীবাজারমনোহরগঞ্জউপজেলা প্রশাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    advertiseadvertise