‘এই ঘরবাড়ি ছেড়ে
কোথায় যাব?’— এই দুশ্চিন্তায় দিন কাটছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকার
১৭ পরিবারের। ২৮২ শতক জমি নিয়ে বিরোধের জেরে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে
বলে অভিযোগ তাদের। জমির মালিকানা নিয়ে মামলা চলমান থাকলেও সম্প্রতি সেখানে উচ্ছেদের
চেষ্টা করা হয় বলে দাবি ভুক্তভোগীদের।
তাদের ভাষ্য, ওই
জমির মালিকানা নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন। এই অবস্থায় জোর করে উচ্ছেদের চেষ্টা
তাদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে বসবাস করা পরিবারগুলোর দাবি,
আদালতের...