Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পতিসরে রবীন্দ্র জন্মোৎসব ৮ মে, দিনব্যাপী কর্মসূচি

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:৫২
পতিসরে রবীন্দ্র জন্মোৎসব ৮ মে, দিনব্যাপী কর্মসূচি

ছবি: আগামীর সময়

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরগানা ছিল ‘কালিগ্রাম’। পতিসরে তার কাচারি বাড়ি। পাশেই নাগর নদ। ১৮৯১ সালে জমিদারি ভাগ পেয়ে তিনি প্রথম এখানে এসেছিলেন। এরপর বিভিন্ন সময় কখনও পদ্মা বোট নামে বিশেষ বজরায় আবার কখনও পালকিযোগে আসা-যাওয়া করেছেন।

জমিদার হয়েও রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সাধারণ। জমিদারি প্রথা ভেঙে আজীবন ছুটেছেন মানুষের কল্যাণে। বাংলাদেশে যে কয়টি তার স্মৃতি বিজরিত স্থান আছে, তার মধ্যে পতিসরই ছিল কবির সবচেয়ে প্রিয়। এখানকার প্রকৃতি আর সহজ সরল প্রজার ভালোবাসা রবীন্দ্রনাথকে করেছে মুগ্ধ।

কবির সৃষ্টিকর্ম জুড়ে মিশে আছে পতিসরের মাটি ও মানুষ। কাচারিতে ঢুকতেই দেখা মেলে সংরক্ষণ করা তাঁর অসংখ্য স্মৃতি চিহ্ন। তাঁর এই প্রিয় তীর্থস্থান থেকে তিনি শেষবারের মতো বিদায় নিয়েছিলেন ১৯৩৭ সালে।

১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আগামী ২৫ বৈশাখ তাঁর ১৬৫তম জন্মবার্ষিকী। এই দিনটিতে কবির স্মৃতি বিজরিত স্থানগুলোতে জাতীয়ভাবে উদযাপন করা হয়। এবারও চলছে সেই প্রস্তুতি।

পতিসরে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী কাচারি বাড়ির আঙিনায় নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। ৮ মে দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাগর নদের তীরে বসবে গ্রামীণ মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ৮ মে সকালে আসবেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, উৎসবের দিন সকালে কাচারি বাড়ি আঙিনায় দেবেন্দ্র মঞ্চে আলোচনাসভায় দেশবরেণ্য কবি-সাহিত্যিকরা বিশ্বকবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন। সেই লক্ষ্যে কবির কাচারি বাড়ি ও দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হচ্ছে । ৮ মে দর্শনার্থীদের জন্য কাচারি বাড়ি রাখা হবে উন্মুখ।

প্রস্তুতির অংশ হিসেবে কাচারি বাড়ি সাজানো হয়েছে নতুন করে। বিশ্বকবির স্মৃতিচিহ্ন ও ব্যবহৃত জিনিসপত্রগুলো প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে। তাঁর ছবি, হাতে লাখা পত্র, কবিতা, গান ও চিত্রকর্মগুলো শোভা পাচ্ছে।

অনুষ্ঠানের আয়োজন নিয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠান ঘিরে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকবার পুলিশের একাধিক টিম পরিদর্শন করেছে পতিসর।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জেলা পুলিশ, গোয়েন্দা শাখা ও এর বাইরেও সাদা পোশাকে কাজ করবে বেশ কয়েকটি টিম।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের ভাষ্য, পতিসরে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষ্যে স্থানীয় অংশজন ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে জেলা পর্যযায়ে এবং উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। সে মোতাবেক নেওয়া হচ্ছে প্রন্তুতি।

স্থানীয় নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য (আত্রাই-রাণীনগর) শেখ রেজাউল ইসলাম রেজু জানালেন, উৎসব উপলক্ষে মানুষের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান সফল করতে সকলে মিলে কাজ করছে।

বিশ্বকবিজন্মোৎসবপতিসর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা