Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সেন্ট মার্টিনে জালে আটকা পড়ল ১৫ ফুট দীর্ঘ অজগর

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১৩:৩৬
সেন্ট মার্টিনে জালে আটকা পড়ল ১৫ ফুট দীর্ঘ অজগর

ছবি: আগামীর সময়

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ক্ষেতের জালে আটকা পড়েছে বিশাল এক অজগর। শুক্রবার সকাল ৮টার দিকে দক্ষিণ সেন্ট মার্টিনের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় ১৫ ফুট লম্বা অজগর দেখতে আসছে আশপাশের লোকজন।

স্থানীয়রা জানান, দক্ষিণ সেন্ট মার্টিন এলাকার মুসা আলী আজ সকালে বাড়ির আঙিনায় মরিচ ক্ষেতের জালের মধ্যে অজগরটি দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করেন। 

মুসার ধারণা, ‘সাপটি কমপক্ষে ১৫ ফুট লম্বা। ওজন ২০ থেকে ২৫ কেজির মতো হবে। বয়স ৩ থেকে ৫ বছর হতে পারে’।


আরও পড়ুন

তিন হাঁস খেয়ে ধানক্ষেতে পড়ে ছিল ১৫ ফুটের অজগর

১০ মে ২০২৬


তার ভাষ্য, ‘অজগরটি দীর্ঘদিন ধরে এলাকার কেয়া বাগান ও আশপাশের ঝোপঝাড়ে চলাফেরা করত। মাঝে মাঝে লোকজন এর দেখা পেত। শুক্রবার সকালে হঠাৎ অজগরটিকে মরিচ ক্ষেতের জালে আটকে থাকতে দেখি। সাপটি এখনও জীবিত। এত বড় অজগর দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অনেক মানুষ ঘটনাস্থলে এসে ভিড় করেন।’

স্থানীয় বাসিন্দা আবদুল মতলব বলেছেন, ‘সাপটির আকার বেশ বড় হওয়ায় এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি নিরাপদে মুসা আলির হেফাজতে আছে।’

অজগরটির দ্বীপে আসার কারণ নিয়েও স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা। তৈয়ব উল্লাহ জানান, সেন্ট মার্টিন মিয়ানমার উপকূল থেকে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হলে নাফ, মায়ু ও কালাদান নদীতে প্রবল ঢল নামে। সে সময় গাছ, বাঁশসহ নানা বস্তু সাগরের স্রোতে ভেসে এসে সেন্ট মার্টিনের তীরে আটকে যায়। তার ধারণা, কোনো গাছ বা বাঁশঝাড়ের সঙ্গে ভেসে অজগরটি এই দ্বীপে পৌঁছেছে।

সেন্ট মার্টিনের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এম এ সোহাগ বললেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে অজগরটি তাদের কাছে হস্তান্তর করা হবে। নিরাপদ সংরক্ষণ কিংবা উপযুক্ত স্থানে অবমুক্তকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


অজগরঅজগর সাপ উদ্ধারসেন্ট মার্টিনসাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক