Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কোস্ট গার্ডের হারবাড়িয়া স্টেশনে হামলা-ভাঙচুর, আহত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২০:০২
কোস্ট গার্ডের হারবাড়িয়া স্টেশনে হামলা-ভাঙচুর, আহত

ছবি: আগামীর সময়

পূর্ব সুন্দরবনের জয়মনির ঘোল হারবাড়িয়ায় কোস্ট গার্ড স্টেশনে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা পৌনে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ তাণ্ডব চালায় জয়মনির ঘোল এলাকার বাসিন্দারা।

ক্যাম্পে হামলা চালিয়ে আসবাবপত্র, বিভিন্ন মালামাল ও একটি স্পিডবোট ভাঙচুর করে কয়েক শ মানুষ। হামলায় আহত হয়েছেন দায়িত্বরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য।

ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে। কাউকে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে কোস্ট গার্ডের পক্ষ থেকে।

বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তার ভাষ্য, স্থানীয় স্বার্থান্বেষী মহল নিজেদের অপকর্ম চালাতে জয়মনির ঘোল থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে। তারই অংশ হিসাবে পরিকল্পিতভাবে হামলা ও ভাঙচুর চালায়।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রম বাধাগ্রস্ত করতেই অপতৎপরতা চালানো হচ্ছে। অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না।


কোস্ট গার্ডভাঙচুর
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise