Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

স্কুলের সেপটিক ট্যাংকে ৪ বছরের শিশুর মরদেহ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৬
স্কুলের সেপটিক ট্যাংকে ৪ বছরের শিশুর মরদেহ

সংগৃহীত ছবি

নিখোঁজের একদিন পর পাওয়া গেল সাড়ে ৪ বছরের তাবাসসুমকে। স্কুলের সেপটিক ট্যাংকের ভেতর বস্তায় লুকানো ছিল তার নিথর দেহ।


ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জের। উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হয় তার মরদেহ।

শিশু তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। সে নিখোঁজ ছিল বুধবার দুপুর থেকে।


কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা বরাতে জানা গেছে, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকে। তার বাবা নজরুল হোসেন স্থানীয় দর্জির দোকানের কর্মচারী ও মা হালিমা খাতুন একটি বেসরকারি সংস্থার কর্মী।

পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক কৃষক বৃহস্পতিবার সকালে মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে রক্তাক্ত বস্তা দেখে পুলিশে জানান।


পুলিশ এসে বস্তা খুলতেই বেরিয়ে এলো ৪ বছরের নিথর দেহটি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে সদর হাসপাতালের মর্গে।


শিশুটিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানান কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন।

ঝিনাইদহশিশু হত্যাতাবাসসুম হত্যাসেপটিক ট্যাংক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise