Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় রাতভর অভিযানে আটক ১৯৭, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরই ৬২

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১৬:০৭
শেয়ার করুন:
কুমিল্লায় রাতভর অভিযানে আটক ১৯৭, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরই ৬২

গ্রাফিকস: আগামীর সময়

কুমিল্লায় গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ১৯৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬২ জন নেতাকর্মী রয়েছেন। বাকিদের মধ্যে কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি, ছিনতাইকারী ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিরা রয়েছেন। আটকদের মধ্যে ১৩৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৫৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার বিকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

সংস্থাটি বলছে, গতকাল রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।


আরও পড়ুন

‘সাহস থাকলে গোপালগঞ্জ আসেন’ নয়নকে নিষিদ্ধ ছাত্রলীগের টুঙ্গিপাড়ার সভাপতি

২৯ নভেম্বর ২০২৬

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক দল রাতভর অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করে। এ ছাড়া জেলা পুলিশের নিয়মিত অভিযানে আরও ৫৩ নেতাকর্মীকে আটক করা হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে জেলার ১৮টি থানার সব ইউনিট ও ডিবি পুলিশ একযোগে এ অভিযান চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং বিপজ্জনক সভা, সমাবেশ ও মিছিলের মাধ্যমে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য জেলা পুলিশের নিয়মিত অভিযান চলছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।




কুমিল্লাঅভিযানআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

    যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে