Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১২ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ২১:৪৩
১২ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের

ছবি: আগামীর সময়

ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরসহ ১২ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ)। আজ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে গ্রাহকসেবার মানোন্নয়ন, চাকরির শর্ত উন্নয়ন, অর্গানোগ্রাম সংশোধন, নিয়োগ ও পদোন্নতি, বেতন-ভাতা ঘোষণা, বিধিমালা অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা প্রদান, পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক বৃদ্ধি, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কৌশল প্রণয়ন, ভিন্নমতাদর্শীদের চাকরির সুবিধা প্রদান এবং খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১২ থেকে ২৫ জুন পর্যন্ত ওজোপাডিকোর আওতাধীন ২১ জেলায় স্পিকার, মন্ত্রী, হুইপ, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান। এছাড়া ২৭ জুন সব জেলায় কর্মী-গেট সভা ও মানববন্ধন এবং ১ জুলাই খুলনায় ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান। জানালেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও বর্ধিত সভার মাধ্যমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২০৯ ও ২১০ অনুযায়ী গত ৭ মে ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে ১২ দফা দাবি সম্বলিত শিল্প বিরোধ উত্থাপন করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী ১৫ দিনের মধ্যে আলোচনায় বসার বিধান থাকলেও এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো আলোচনার উদ্যোগ নেয়নি।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, হুমায়ুন কবির, কাজী আলী আহসান সানিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


শ্রমিক-কর্মচারীইউনিয়ন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!