Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঢাকায় খুনের পর মরদেহ পোঁতা হয় নীলফামারীতে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৩:০৪
ঢাকায় খুনের পর মরদেহ পোঁতা হয় নীলফামারীতে

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর কাফরুলে ১৭ বছর বয়সী শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব হত্যা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরই মধ্যে তিনি খুনের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য অনুযায়ী নীলফামারী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ডেকে নেওয়ার পর পরিবারের কাছে মুক্তিপণের জন্য টাকা চাইতে রাজি না হওয়ায় ঘাড় মটকে তাকে হত্যা করা হয়— প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন গ্রেপ্তার আবদুল্লাহ আল মামুন ওরফে মামুন সরকার।

গতকাল বুধবার বিকালে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম। তিনি বললেন, রাকিবের বাড়ি টাঙ্গাইলে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করত ফার্মগেটে। সেই সুবাদে শেওড়াপাড়ার একটি মেসে থাকত এই কিশোর।

মহিদুল জানালেন, রাকিব ও মামুন পূর্বপরিচিত। গত ১৬ সেপ্টেম্বর বিকালে তাকে ফোন করে ডেকে নেন অভিযুক্ত যুবক। এরপর বাসায় না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে রাকিবের পরিবারে কাছে ফোন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ চান মামুন। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চারটি বিকাশ ও তিনটি নগদ নম্বরে ৪ লাখ টাকা পাঠান। এরপরও মুক্তি না দেওয়ায় কাফরুল থানায় মামলা করেন রাকিবের বড় ভাই জহুরুল ইসলাম জীবন।

তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে এই যুবক জানিয়েছেন, রাকিবকে ডেকে শুক্রাবাদে নিজের বাসায় নেন। সেখানে নেওয়ার পর পরিবারের কাছে মুক্তিপণের জন্য ১৫ লাখ টাকা চাইতে বললে সে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে তার ঘাড় মটকে দেন মামুন। এরপরও মিথ্যা আশ্বাসে টাকা চেয়ে নিহতের বাসায় ফোন করেন মামুন।

খুনের পর লাশটি গুম করার জন্য স্কচটেপ পেঁচিয়ে পরদিন বস্তায় ভরে অটোরিকশায় নেওয়া হয় গাবতলী। সেখান থেকে বাসে করে নিজ গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলায় যান মামুন। সেখানে বাড়ির পাশে একটি সুপারি বাগানে পুঁতে রাখা হয় মরদেহটি— যোগ করেছেন তিনি।

মামুনের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ঢাকাখুনমরদেহনীলফামারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা