সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান জন্ম

গ্রাফিকস: আগামীর সময়
ফেনীর দাগনভূঞায় সড়কের পাশে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের মোল্লাঘাটা বাজার এলাকায় ঘটে এ ঘটনা। পরে মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ওই নারী দীর্ঘদিন ধরে ঘোরাফেরা করতেন এলাকায়। তবে তার নাম-পরিচয় জানে না কেউ। বৃহস্পতিবার রাতে মোল্লাঘাটা বাজার এলাকায় বসে থাকা অবস্থায় শুরু হয় তার প্রসববেদনা । একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পরে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে মা ও নবজাতককে নিয়ে যান দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । সেখানে তাদের চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখেন আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুকনুদ্দৌলা। মা ও শিশু দুজনই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন তিনি। রাতেই এক
খবর পেয়ে হাসপাতালে গিয়ে মা ও নবজাতকের খোঁজ নেন কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিশুটিকে ফেনী শহরে নেওয়ার আগ্রহ দেখালেও চিকিৎসকের পরামর্শে সরে আসেন তারা।
মোল্লাঘাটা বাজারের ব্যবসায়ী করিমুল হক জানান, ওই নারীকে মাঝে মাঝে এলাকায় দেখা যেত। তবে নবজাতকের পিতার পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি কেউ।



