Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সংস্কৃতি প্রতিমন্ত্রী

খাল খননের মাধ্যমে জাগিয়ে তোলা হবে কৃষক সমাজকে

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ১৫:৩৬
খাল খননের মাধ্যমে জাগিয়ে তোলা হবে কৃষক সমাজকে

ছবি: আগামীর সময়

সরকারের দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।

‘খাল খননের মাধ্যমে পুনরুজ্জীবিত করা হবে কৃষিকে। একইসঙ্গে পানি সংরক্ষণ নিশ্চিত করে উপকারে আনা হবে কৃষকদের’— যোগ করেন মাহমুদ খৈয়ম।

আজ রবিবার দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেছেন, পানি ছাড়া কৃষি টিকে থাকতে পারে না। তাই কৃষিকে বাঁচিয়ে রাখতে খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ জরুরি।

তার ভাষ্য, খাল দিয়ে যেমন অতিরিক্ত পানি নিষ্কাশন করা সম্ভব হবে। তেমনি খালে জমে থাকা পানি প্রয়োজনের সময় কৃষিকাজে ব্যবহার করতে পারবেন কৃষকরা।

তিনি আরও বলেছেন, শুধু খাল খনন করলেই হবে না, নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। যাতে মানুষ দীর্ঘমেয়াদে এর সুফল পায়।

দক্ষিণপাড়া সুইচগেট থেকে মিলন শেখের বাড়ি পর্যন্ত ৫৭০ মিটার খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস মোল্লা প্রমুখ।

খাল খননআলি নেওয়াজ মাহমুদ খৈয়মকৃষক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise