Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিবির সভাপতি

ছাত্র সংসদ নির্বাচনে সরকার কারচুপি করলে মারাত্মক ভুল হবে

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৮
ছাত্র সংসদ নির্বাচনে সরকার কারচুপি করলে মারাত্মক ভুল হবে

কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

ছাত্র সংসদ নির্বাচনে সরকার কারচুপি করলে তা মারাত্মক ভুল হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেছেন, সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকা পথ। এই পথ থেকে সরকারকে ফিরে আসতে হবে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন তিনি।

মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইফসুর সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, সাবেক ছাত্রশিবির সভাপতি ড. মোবারক হোসেন, মহানগরীর সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া এবং ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আকিব।

ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বললেন, ‘বিএনপি নির্বাচন দেবে না— এটা বোঝা যাচ্ছে। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেম বিশ্বাস করে না এবং দলেও গণতান্ত্রিক চর্চা করে না।’ তবে সরকার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবে বলে তাদের আশা।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে ছাত্রশিবির সভাপতি বললেন, ‘অন্ধ দলীয়করণ ও বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেটের কারণে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে।’

সরকারকে এ পথ থেকে ফিরে এসে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত ১১ দলের লং মার্চ প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লং মার্চ সম্পন্ন হয়েছে।

আগামী ১৯ তারিখে আরও একটি লং মার্চ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

ছাত্র সংসদ নির্বাচননূরুল ইসলাম সাদ্দামছাত্র সংসদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    শেষ ঠিকানার কারিগর

    শেষ ঠিকানার কারিগর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

    সৌদি আরবে হুথি হামলার নিন্দা বাংলাদেশের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    advertiseadvertise