Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভয়ংকর রংপুর-কাকিনা সড়ক

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৯:২৮
ভয়ংকর রংপুর-কাকিনা সড়ক

পিচঢালা সড়কের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে অন্তত ৫০টি স্থানে ছোট-বড় গর্তের। ছবি : আগামীর সময়

টানা ভারী বৃষ্টিতে রংপুর-কাকিনা আঞ্চলিক সড়কের গঙ্গাচড়া উপজেলার দ্বিতীয় তিস্তা সেতু থেকে মিলনবাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ ধস। পিচঢালা সড়কের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে অন্তত ৫০টি স্থানে ছোট-বড় গর্তের।

এতে প্রতিদিন লালমনিরহাট ও রংপুরের হাজার হাজার মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এরই মধ্যে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে, ফলে যেকোনো সময় সড়কটি পুরোপুরি ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুড়িমারী স্থলবন্দরসহ রংপুর ও লালমনিরহাটের মধ্যে সংযোগ স্থাপনকারী এই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও নানা প্রয়োজনে প্রায় ৩৫ হাজার মানুষ যাতায়াত করেন।

গত বুধবারও কাকিনা থেকে মোটরসাইকেল চালিয়ে রংপুর শহরে আসার পথে সড়কের ধসে পড়া গর্তে পড়ে পা ভেঙে যায় এক যুবকের। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্ত থেকে মিলনবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কের নিচের মাটি ধসে পড়ে বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও সড়কের এক পাশ ভেঙে নিচে নেমে গেছে, আবার কোথাও ইটের সলিং ও মাটি পাশের খাদে গিয়ে পড়েছে।


আরও পড়ুন

সড়ক দুর্ঘটনা হলে প্রথম ১০ মিনিটে কী করবেন

১৯ জুলাই ২০২৬

অনেক জায়গায় পিচের স্তর ফাঁপা হয়ে ঝুলে থাকায় মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ভারী যানবাহন না চললেও অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশাসহ হালকা যানবাহনগুলো এখন চরম বিপদের মুখে পড়েছে।



স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন জানিয়েছেন, কয়েক দিনের বৃষ্টিতে সড়কের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে মাটি ধুয়ে গেছে। ফলে ভিত্তি দুর্বল হয়ে একের পর এক স্থানে ধস নামছে। জমে থাকা বৃষ্টির পানির কারণে গর্তগুলো সহজে বোঝা যায় না, বিশেষ করে রাতে এই পথে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়েছে।



এ বিষয়ে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী শঙ্কা প্রকাশ করে জানান, এটি এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। টানা বৃষ্টিতে ৫০টি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার করা না হলে পুরো সড়কটি ভেঙে দুই জেলার যোগাযোগব্যবস্থা যেকোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।



পরিস্থিতি নিয়ে গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল জানান, অব্যাহত বর্ষণে বিভিন্ন স্থানে মাটি ধসে পড়েছে, তবে এরই মধ্যে সংস্কারকাজ শুরু করা হয়েছে।



গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেছেন, জনদুর্ভোগ কমাতে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের জন্য এলজিইডিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে কাজ শুরুর জন্য অনুরোধ জানানো হয়েছে।


আঞ্চলিক মহাসড়করংপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise