Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুবি ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও, ক্যান্টিন কর্মী ও স্ত্রী কারাগারে

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৯:০৬
খুবি ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিও, ক্যান্টিন কর্মী ও স্ত্রী কারাগারে

ছাত্রী হলের ওয়াশরুমে ভিডিওর ঘটনার প্রতিবাদে খুবির প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: আগামীর সময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয়-২৪ হলের ওয়াশরুমে ছাত্রীদের ভিডিও ধারণের অভিযোগ স্বীকার করেছেন হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসান। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পর তাকে ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এসব নিশ্চিত করেছেন নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।

এ ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। যৌন হয়রানিমূলক অপরাধের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।

গতকাল বুধবার রাতে ওই হলের ক্যান্টিন মালিক আসাদুজ্জামানের ছেলে ইমামকে আটক করে পুলিশে দেন শিক্ষার্থীরা। হলের ছাত্রীরা জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে একটি ওয়াশরুমের ভেন্টিলেটরে মোবাইল ফোন দেখে কয়েকজন। এর সূত্র ধরে তারা অনুসন্ধান করে দেখেন, সেটি ইমামের। তাকে আটকে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনটি ঘেঁটে শিক্ষার্থীরা বিষয়টি নিশ্চিত হন।

ছাত্রীদের দাবি, ওই ফোনে একাধিক ছাত্রীর ওয়াশরুমের ব্যক্তিগত ভিডিও পাওয়া গেছে। অনেক দিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ইমাম গোপনে ভিডিও ধারণ করতেন। সেগুলো শেয়ার করতেন টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে আজ দুপুর ২টার দিকে মানববন্ধন করেছেন। ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি তারা তালা ঝুলিয়েছেন প্রশাসনিক ভবন, খুবির প্রধান ফটক ও বিভিন্ন পকেট গেটে। 

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেছেন, ‘শিক্ষার্থীদের দাবি- এর আগে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত দুইজন শিক্ষক ও অভিযুক্ত ক্যান্টিন কর্মীর বিচার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোর তালা খুললেও ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা আহমেদ বলেছেন, ‘রাতে ঘটনার খবর পেয়ে আমরা মোবাইল ফোন সিলগালা করে ভিডিও ধারণকারীকে আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করেছি। পাশাপাশি ক্যান্টিনের বরাদ্দ বাতিল ও হলের কর্মচারীদের ভেতরে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বললেন, ‘ঘটনায় জড়িত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনাবিশ্ববিদ্যালয়খুবিভিডিওহলবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    মোবাইল ফোনের জন্য অপ্রতিমকে হত্যা : পুলিশ

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর