পরিত্যক্ত চালের ড্রামে মিলল গাঁজা, আটক ১

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান জালিয়ে ভারতীয় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার থানাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তির নাম জসিম উদ্দিন (২৪)।
অভিযানে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক জাহিদুল ইসলাম।
পুলিশ সুপার মুনতাসির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি সুজা মিয়ার ছেলে সুজন আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়ির পেছনে কাঠখড়ির ঘরে রাখা একটি পরিত্যক্ত চালের ড্রাম থেকে আট কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। অভিযানে গাঁজা বিক্রির ৮ হাজার টাকা জব্দ করা হয়।
মুনতাসিরের ভাষ্য, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
তিনি উল্লেখ করেন, উপজেলাটি তিন দিক থেকে ভারতীয় সীমান্তবেষ্টিত হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।





