Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১০ বছর পর ‘মৃত’ ছেলের খোঁজ মিলল মালয়েশিয়ার কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৪:৫৬
১০ বছর পর ‘মৃত’ ছেলের খোঁজ মিলল মালয়েশিয়ার কারাগারে

মালয়েশিয়া গিয়ে নিখোঁজ রতন (বাঁমে) ও কচুয়ায় তার পরিবার। ছবি: আগামীর সময়

পরিবারে সচ্ছলতা আনতে ২১ বছর আগে ছেলে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। ১০ বছর আগে হঠাৎ বাড়ির সঙ্গে বিচ্ছিন্ন যোগাযোগ। বৃদ্ধ মা ধরেই নিয়েছিলেন, চিরতরে হারিয়েছেন ছেলেকে। কিছুদিন আগে জানতে পারলেন, বেঁচে আছেন রতন মৃধা। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ায় সেখানে কারাবন্দি তিনি।

বর্ণনা দিচ্ছিলেন বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বৃদ্ধা পুষ্প মৃধা। রতন তার বড় ছেলে। তার বেঁচে থাকার খবরে যেন প্রাণ ফিরে পেয়েছেন বৃদ্ধ মা। বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। 

পরিবারের দাবি, বৈধভাবেই মালয়েশিয়া গেছেন রতন মৃধা। বাড়ির সঙ্গে নিয়মিতই ছিল যোগাযোগ। বছর দশেক আগে হঠাৎ তার সঙ্গে পরিবারের সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরিচিত নানা মাধ্যমে খোঁজ নিয়েও তার কোনো তথ্য পাননি স্বজনরা। এক পর্যায়ে তাদের ধারণা হয়, রতন হয়ত বেঁচে নেই।

ছেলের শোকে মারা যান নারায়ণ চন্দ্র মৃধা। মা পুষ্প মৃধা জানালেন, নিভু নিভু আশা ছিল, কোলে ফিরবে ছেলে।

গত মাসে রতনের রুমমেট পরিচয়ে গৌতম নামে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন রতনের ছোট ভাই লিটন মৃধার সঙ্গে। তিনিই জানান রতনের কারাগারে থাকার খবর। পরিবারটি এরপর স্থানীয় প্রশাসনে যোগাযোগ করেন। 

‘আমি শুধু একবার আমার ছেলেকে দেখতে চাই। সরকারের কাছে আকুতি, আমার ছেলেকে দেশে ফিরিয়ে এনে আমার বুকে ফিরিয়ে দিন’- বলছিলেন পুষ্প মৃধা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান জানালেন, পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হবে। সব প্রক্রিয়া অনুসরণ করে রতনকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।

বাগেরহাটকচুয়াপ্রবাসীমালয়েশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে