খুলনায় ২২ মামলার আসামি গ্রেপ্তার
খুলনা অফিস

গ্রেপ্তার সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দাম
খুলনা মহানগরীর আলোচিত মাদক বিক্রেতা ও ২২ মামলার আসামি সাদ্দাম ওরফে মারুয়া সাদ্দামকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে নগরীর ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মারুয়া সাদ্দাম নগরীর নয়াবাটি এলাকার মো. সেলিমের ছেলে।
নগরীর খালিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ বলেছেন, ‘মারুয়া সাদ্দাম নগরীর নয়াবাটি এলাকার চিহ্নিত মাদককারবারি।তার বিরুদ্ধে দস্যুতা, মারামারি ও নাশকতাসহ ২২টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমরা তাকে খুঁজছিলাম ‘
তিনি বললেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মারুয়া সাদ্দামকে নগরীর ময়লাপোতা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।’



