Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হরিপুর সীমান্তের শূন্যরেখায় ১১ জন, বিজিবির হাই অ্যালার্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৫:০৫
হরিপুর সীমান্তের শূন্যরেখায় ১১ জন, বিজিবির হাই অ্যালার্ট

পুশইন ব্যর্থ হওয়ার পর ঠাকুরগাঁও সীমান্তের শূন্যরেখায় ১১ জন। ছবি: আগামীর সময়

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের পুশইন ব্যর্থ হওয়ায় শূন্যরেখায় ৩৬ ঘণ্টা ধরে অপেক্ষায় ১১ জন। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ১১ জনের দলটিকে উপজেলার মশালগাঁও বিওপি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবি সদস্যদের তীব্র প্রতিরোধে ব্যর্থ হয় সে চেষ্টা।এরপর থেকে আজ রবিবার দুপুর ৩টা পর্যন্ত শূন্যরেখাতেই আছে দলটি। সীমান্ত এলাকার পরিস্থিতি এখন থমথমে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সীমান্ত পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদস্যরা কড়া নজরদারিতে রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে বিএসএফের সঙ্গে কমান্ডার পর্যায়ে একটি বৈঠকও হয়েছে।’

সীমান্তের এই দীর্ঘস্থায়ী জটিলতা নিয়ে কথা হয় স্থানীয়দের সঙ্গে। মশালগাঁও এলাকার আলতাফ হোসেন বললেন, ‘শনিবার রাত থেকে শুরু করে এখন একদিনের বেশি হয়ে গেল। মানুষগুলো ওভাবেই জিরো লাইনে পড়ে আছে। তারা রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। মানুষগুলোর কষ্ট দেখে খারাপ লাগছে। আবার তারা কারা— এ নিয়েও এলাকায় এক ধরনের আতঙ্ক কাজ করছে। তবে বিজিবি খুব কড়াকড়ি অবস্থানে আছে।’

সীমান্তবর্তী গ্রামের রহিমা খাতুনের পর্যবেক্ষণ, ‘এতগুলো ঘণ্টা ধরে মানুষগুলো সীমান্তের ওপারে দাঁড়িয়ে আছে, বিএসএফ তাদের নিতে চাচ্ছে না আর বিজিবিও ঢুকতে দিচ্ছে না। এলাকায় এখন কোনো মারামারি না থাকলেও একটা চাপা উত্তেজনা কাজ করছে। বিজিবি ভাইদের পাহারা অনেক জোরদার করা হয়েছে।’

বিজিবি থেকে বারবার সতর্ক করা হয়েছে— দেশের সীমানায় কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।


ঠাকুরগাঁওসীমান্তপুশইনভারত সীমান্তবিজিবিবিএসএফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    পিত্তনালি ও লিভারে পাথর হলে

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক