মিয়ানমারে দীর্ঘস্থায়ী অস্থিরতার জেরে ভারত-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। জঙ্গি কার্যকলাপ, আন্তঃসীমান্ত মাদক পাচার, ড্রোন-যুদ্ধের সম্ভাব্য বিস্তার এবং শরণার্থী অনুপ্রবেশ— এই চারটি বিষয়কে ঘিরে বিশেষ করে মিজোরামসহ উত্তর-পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের মধ্য দিয়ে যাওয়া ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মিয়ানমার সীমান্তের একটি বড় অংশ দুর্গম ও ভৌগোলিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত...