Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ভারত সীমান্ত নিয়ে বালেন্দ্র শাহর মন্তব্যে উত্তপ্ত নেপাল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১৭:১৭
শেয়ার করুন:
ভারত সীমান্ত নিয়ে বালেন্দ্র শাহর মন্তব্যে উত্তপ্ত নেপাল

বালেন্দ্র শাহ— রয়টার্স

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর এক বক্তব্য ঘিরে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পার্লামেন্টে রবিবার দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, শুধু ভারতই নয়, নেপালও ভারতের কিছু ভূখণ্ড দখল করে রেখেছে। এ মন্তব্যের পর দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং বিভিন্ন শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠন পালন করে বিক্ষোভ কর্মসূচি। 
সংসদে এক প্রশ্নের জবাবে শাহ বলেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি জানতে পেরেছেন যে দুই দেশই একে অপরের কিছু এলাকা দখল করে রেখেছে। এ সমস্যা সমাধানে দুই পক্ষের আলোচনায় বসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি সীমান্ত বিরোধ নিয়ে নেপাল এরই মধ্যে ভারতের কাছে আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে এবং তার জবাবও দিয়েছে ভারত।

তিনি বলেছেন, ‘জবাবে বলা হয়েছে, দুই সরকার ইতিহাসবিদ, জরিপ বিশেষজ্ঞ ও ভূখণ্ড বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে দল গঠন করবে এবং আলোচনার মাধ্যমে সমাধান খুঁজবে।’

বালেন্দ্র জানান, সীমান্ত বিরোধের বিষয়ে চীন ও যুক্তরাজ্যের সঙ্গেও কূটনৈতিক আলোচনা করেছে নেপাল।
 
তার ভাষায়, ‘আমরা শুধু ভারত ও চীনের সঙ্গেই নয়, যুক্তরাজ্য সরকারের সঙ্গেও কথা বলেছি। আমাদের মত হলো, ব্রিটিশ-ভারত যখন অঞ্চলটি ছেড়ে যায়, তখন থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে।’বালেন্দ্র শাহর বক্তব্যে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা— কাঠমাণ্ডু পোস্টএদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী সংগঠন ও নেপালি কংগ্রেসের যুব সংগঠন।

সোমবার কাঠমাণ্ডুর মৈতিঘর মণ্ডলায় বিভিন্ন শিক্ষার্থী সংগঠন ‘সার্বভৌমত্ব রক্ষা করি’ স্লোগানে বিক্ষোভ করে। তারা বালেন্দ্রর বক্তব্যকে ‘রাষ্ট্রবিরোধী’ বলে অভিযোগ তোলে।
একই স্থানে শান্তিপূর্ণ মিছিল বের করে এবং প্রধানমন্ত্রীর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে নিন্দা জানায় নেপালি কংগ্রেস-ঘনিষ্ঠ তরুণ দল।

পার্লামেন্টে বালেন্দ্র শাহর দেওয়া বক্তব্যের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

তথ্যসূত্র : কাঠমাণ্ডু পোস্ট

বালেন্দ্র শাহনেপালভারত সীমান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত