Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এমপির অপেক্ষায় ২ ঘণ্টা আটকে ফেরি, বিবৃতিতে দাবি ‘সাজানো’

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৬:৪৫
এমপির অপেক্ষায় ২ ঘণ্টা আটকে ফেরি, বিবৃতিতে দাবি ‘সাজানো’

নোয়াখালীর হাতিয়ায় ফেরিতে যাত্রীদের উদ্দেশে কথা বলছেন এমপি আব্দুল হান্নান মাসউদ। ছবি: আগামীর সময়

নোয়াখালীর হাতিয়ার বিরোধী জোটের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের অপেক্ষায় দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ তুলেছেন ঢাকাফেরত যাত্রীরা। তবে ফেরি মাস্টার মোজাম্মেল হকের দাবি, দুই ঘণ্টা নয়, ফেরি ছাড়তে ‘এক ঘণ্টা’ দেরি হয়েছে। একজন এমপির জন্য ‘এতটুকু বিলম্ব, বিলম্বের মধ্যে পড়ে না’ বলেও মনে করেন তিনি। এদিকে এনসিপি নেতা হান্নান মাসউদের কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে ঘটনাটিকে ‘সাজানো’ বলে দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, এমপিকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি ‘অসাধু চক্র’ যাত্রীদের ভোগান্তিতে ফেলেছে।

রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটের ফেরি মহানন্দায় এ ঘটনা ঘটে। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা যাত্রীরা ওই ফেরিতে ছিলেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সোয়া ৪টায় চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছায় ফেরি মহানন্দা। সন্ধ্যা ৭টার দিকে ফেরিটি আবার চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে সেটি ছাড়ে রাত প্রায় পৌনে ৯টায়।

যাত্রীদের অভিযোগ, বিকেল থেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ফেরিতে উঠতে দেওয়া হয়নি। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাদের। নাম প্রকাশে অনাগ্রহী একাধিক যাত্রীর ভাষ্য, ফেরি না ছাড়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা জানান, ‘এমপি সাহেব আসবেন, তারপর ফেরি ছাড়বে।’

এক নারী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘একজন জনপ্রতিনিধির জন্য যদি শত শত মানুষকে ভোগান্তি পোহাতে হয়, তাহলে সেটি দুঃখজনক। সময়মতো চেয়ারম্যান ঘাট, সোনাপুর বা মাইজদীতে পৌঁছাতে না পারলে অনেকের রাতের বাস মিস হতে পারে।’

বিষয়টি নিয়ে ফেরি মহানন্দার একাধিক কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন জানালেন, ‘বিকেল ৫টা ৪০ মিনিটে ফেরি নলচিরা ঘাটে পৌঁছায়। স্বাভাবিকভাবে গাড়ি ওঠানামায় প্রায় ৪০ মিনিট সময় লাগে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল, এমপি আসবেন। তাই ফেরি ছাড়তে কিছুটা দেরি হবে। এ কারণে শুরুতে যানবাহন ওঠানো হয়নি। পরে রাত ৮টার পর ফেরি চেয়ারম্যান ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।’

ফেরি মহানন্দার মাস্টার মোজাম্মেল হকের দাবি, ‘ফেরিটি ছাড়তে প্রায় এক ঘণ্টা দেরি হয়েছে। একজন সংসদ সদস্যের (ভিআইপি) জন্য এই বিলম্ব করাটা বিলম্বের মধ্যে পড়ে না। যাত্রীরা জানে, তাদের সেন্টিমেন্ট এমন কেন। উনি একজন সংসদ সদস্য, উনার জন্য তাদের কতটুকু স্যাক্রিফাইস থাকা দরকার ছিল, তারা কতটুকু স্যাক্রিফাইস করেছে, সেটি হচ্ছে আমজনতার বিষয়। পরে এমপি এসে জনতার উদ্দেশে কথা বলেছেন। ফেরির ভেতরে থাকায় আমি এমপির কথা শুনতে পাইনি।’

পরে এনসিপি নেতা হান্নান মাসউদের কার্যালয় থেকে একটি বিবৃতি পাঠানো হয়। এতে দাবি করা হয়, ‘একটি স্বার্থান্বেষী মহল ও অসাধু সিন্ডিকেট সংসদ সদস্যকে রাজনৈতিকভাবে হেয় এবং ব্যর্থ প্রমাণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এমপি ঘাটে পৌঁছানোর আগেই ওই চক্রটি মোটরসাইকেল, ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন ফেরিতে না তুলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে রাখে। এর ফলে ঘাটসংলগ্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।’

বিবৃতি অনুযায়ী, ফেরিতে পৌঁছে এমপি ঘোষণা দেন, কারও জন্যই ফেরি নিয়মের বাইরে অপেক্ষা করবে না। ফেরিঘাট কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে তোলা এবং সাধারণ যাত্রীদের হয়রানিতে জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোয়াখালীফেরিহান্নান মাসউদএনসিপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে