Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ২২:০২
শেয়ার করুন:
কার্যালয়ের সামনে বিএনপি কর্মীদের ওপর আ. লীগের হামলা, আহত ৫

ছবি: আগামীর সময়

খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপি কার্যালয়ের সামনে দলটির কর্মীদের ওপর হামলা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। হামলায় দলটির পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সাপমারা এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিসভা চলছিল। এ সময় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের পাশের একটি দোকানে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছোট ভাই আমির হোসেনকে (৪০) দেখতে পান। পরে কয়েকজন নেতাকর্মী তাকে আটক করে দলীয় কার্যালয়ে নিয়ে আসেন।

আরও পড়ুন

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে আবেদন ছাড়াল ১০ লাখ, ফল ২৭ নভেম্বর

০৭ নভেম্বর ২০২৬

এ খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের স্বজনরা একত্রিত হয়ে বিএনপির কার্যালয়ে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যান।

আহত ব্যক্তিরা হলেন শফিকুল ইসলাম সুজন (৩০), শাহাদাত হোসেন (২০), সাদ্দাম হোসেন (২৮) ও ফারুক হোসেন (৩০)। তাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম সুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি।

মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘সাপমারা এলাকায় আমাদের দলীয় কার্যালয়ে ৭ নভেম্বর পালন উপলক্ষে প্রস্তুতিসভা চলছিল। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানিকছড়ি উপজেলা সভাপতির ভাইকে কয়েকজন নেতাকর্মী আটক করে কার্যালয়ে নিয়ে আসেন। পরে আওয়ামী লীগ ও তাদের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কার্যালয়ে হামলা চালায়। হামলা করে আমির হোসেনকে ছাড়িয়ে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় মানিকছড়ি থানায় মামলা করা হবে।

মানিকছড়ি থানার ওসি মো. রাশেদ চৌধুরী বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

মানিকছড়িবিএনপিহামলাআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে