Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সান্তাহারে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

আদমদিঘি (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৩:০৩
সান্তাহারে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ

বগুড়ার সান্তাহার পৌরসভার চা বাগান মহল্লা পানির নিচে তলিয়ে গেছে। ছবি: আগামীর সময়

টানা বৃষ্টিতে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় পানি জমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।

গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের ফলে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। 

পৌর এলাকার চা বাগান মহল্লার বাসিন্দা ও সান্তাহার মহিলা কলেজের শিক্ষক ফিরোজ মো. আসাদুল হক বলেছেন, ‘সামান্য বৃষ্টিতেই সান্তাহারের চা বাগান এলাকা তলিয়ে যায়। বাসিন্দারা সীমাহীন দুর্ভোগে পড়লেও সান্তাহার পৌরসভা কর্তৃপক্ষ এই এলাকা নিয়ে একেবারে নির্বিকার। এখানকার মানুষের চিৎকার পৌর মেয়রের কানে পৌঁছায় না। গত দুই দিনের টানা বর্ষণে আমার বাড়ির ভেতরে, এমনকি শয়নকক্ষেও পানি ঢুকে গেছে। ময়লা জমে ড্রেন বন্ধ হয়ে থাকায় পানি নামতে পারছে না। আমরা নিয়মিত পৌর কর পরিশোধ করি। কিন্তু প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দা হয়েও যদি এমন জলাবদ্ধতার শিকার হতে হয়, তাহলে নাগরিক সেবার মান কোথায়? বছরের পর বছর ধরে আমরা এ সমস্যা মোকাবেলা করে আসছি।’

আরও পড়ুন

আনচেলত্তিকে এখনই বিদায় করতে বললেন রোমারিও

১০ জুলাই ২০২৬

একই এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মর্তুজা সেলিম বললেন, ‘আমার বাসার নিচতলায় পানি ঢুকে পড়েছে। মহল্লার অনেক বাড়িতেই একই অবস্থা। এ সমস্যা সমাধানে এর আগেও একাধিকবার পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা এলেই আমাদের একই দুর্ভোগ পোহাতে হয়।’

এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন, সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও দৈনন্দিন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে।

নিয়মিত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ সচল এবং দীর্ঘমেয়াদি ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান করার দাবি জানিয়েছেন তারা।

সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মণ্ডলের ভাষ্য, অতিবৃষ্টির কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কাজ করছেন। আশা করছি খুব দ্রুত জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।

বগুড়াসান্তাহারজলাবদ্ধতাআদমদীঘিড্রেনেজ ব্যবস্থা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ