টানা বৃষ্টিতে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার অধিকাংশ ওয়ার্ডের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় পানি জমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের ফলে অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পৌর এলাকার চা বাগান মহল্লার বাসিন্দা ও...