Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১১:২৯
ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ঘিরে উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ

ছবি: আগামীর সময়

মাদারীপুর শহরে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিদের স্বজন ও সমর্থকদের একটি অংশ সদর মডেল থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে শহরের পুরনো বিসিক শিল্পনগরী এলাকা থেকে বাদামতলা এলাকার বাসিন্দা সবুজ এবং নতুন মাদারীপুর এলাকার আরিফ চৌকিদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সবুজ একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আরিফ চৌকিদারের বিরুদ্ধেও আইনগত অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি আরিফ চৌকিদারের নামে জারি হওয়া ওয়ারেন্ট দেখতে চান। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে গ্রেপ্তারদের থানায় নেওয়ার সময় কয়েকজন যুবক পুলিশের পিকআপ ভ্যানে উঠে থানার দিকে যান। এরপর থানার সামনে আসামিদের স্বজন ও সমর্থকদের একটি অংশ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে এবং সড়ক অবরোধের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এ সময় দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শান্ত ঢালী (২০), সালমান ঢালী (১৯), আবির ঢালী (১৯), আজিম ঢালী (১৮) ও সাহেব বেপারী (১৭)। তাদের সবার বাড়ি নতুন মাদারীপুর এলাকায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন, নিয়মিত অভিযানে আরিফ চৌকিদার ও সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদারীপুরথানা ঘেরাওগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন