Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চলনবিলে কবিদের কবিতাভাসান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৯:৪৬
চলনবিলে কবিদের কবিতাভাসান

ছবি: আগামীর সময়

বিস্তৃত আকাশ, চলনবিলের পানি, হাজার রকমের ফুল, পাখি আর সবুজের অদ্ভুত এক মেলবন্ধন ও দুপুরের কড়া রোদকে উপেক্ষা করে চলনবিলে অনুষ্ঠিত হয়েছে কবিতাভাসান।

শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে বিলের বিশাল জলরাশিতে নৌকায় কবিতা পাঠ, বাউল গান, ঘাসি দেওয়ানের মাজার ভ্রমণ, আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে কবিতাসমূহ অজানা পাঠকের উদ্দেশ্যে চলনবিলের পানিতে ভাসিয়ে দেন কবিরা।

সংগঠনের উপদেষ্টা পলাশ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

এ সময় তিনি বলেন, বগুড়ার সাতমাথা থেকে শুরু হয়ে তাড়াশ। আবার তাড়াশ থেকে চলনবিলের উদ্দেশ্যে রওনা এবং পথের ক্লান্তি কাটিয়ে কবিরা যখন চলনবিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার আনন্দ ভিন্ন রকম। পাশাপাশি বাউল গান আর তবলার তালে নেচে গেয়ে চলনবিল ভ্রমণকে নান্দনিক করে তুলেছে।

কবি-সাংবাদিক হাদিউল হৃদয়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কালের কণ্ঠের তাড়াশ প্রতিনিধি সনাতন দাশ, নয়াদিগন্ত তাড়াশ প্রতিনিধি লুৎফর রহমান, মানবজমিন চলনবিল প্রতিনিধি এম এ মাজেদ, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম আশিফ।

সাংবাদিকদের ওপর লেখা প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর বই প্রধান অতিথিকে উপহার দেন তাড়াশ উপজেলার সাংবাদিকরা।

চলনবিলের ভাসমান নৌকায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি সিকতা কাজল, কবি বিশ্বজিৎ দাশ, কবি জীবন সাহা, কবি অসীম বাহাদুর, কবি শাকিবুল শাকিল, কবি মীর এনামুল হক, কবি হাবিব মন্ডল, কবি শফিক সিদ্ধার্থ, কবি আমিনুর আকাশ, কবি মাহমুদ কাওছার প্রমুখ।

কবিতা পাঠ শেষে প্রধান অতিথি পাঠকৃত কবিতাসমূহ অজানা পাঠকের উদ্দেশ্যে চলনবিলের পানিতে ভাসিয়ে দেন। কবিতাভাসান শেষে কবিরা একরাশ মুগ্ধতা আর আবার ফিরে আসার স্বপ্ন নিয়ে বাড়ি ফিরে, ঠিক তখন পশ্চিম আকাশে বাঁকা চাঁদ কবিদের মুচকি হেসে বিদায় জানায়।

চলনবিলতাড়াশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!