Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘অতিরিক্ত স্ক্রিন টাইম ও পেশাগত অসতর্কতায় দৃষ্টিশক্তি ঝুঁকিতে’

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৯
‘অতিরিক্ত স্ক্রিন টাইম ও পেশাগত অসতর্কতায় দৃষ্টিশক্তি ঝুঁকিতে’

বিশ্ব দৃষ্টি দিবস

দীর্ঘ সময় মোবাইল, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারে চোখের ওপর বাড়ছে চাপ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশু-কিশোরদের ওপর। একই সঙ্গে পেশাগত অসতর্কতার কারণেও চোখের গুরুতর সমস্যায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিশেষ করে কৃষিকাজে চোখের সুরক্ষায় যথেষ্ট সতর্কতা না থাকায় প্রতিবছর অনেকে জটিলতায় পড়ছেন। চোখের এসব ঝুঁকি কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এসআইএম রাজিউল করিম।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল ৯টায় রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়।

ডা. এসআইএম রাজিউল করিম বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। অথচ বিশ্বে প্রায় ২২০ কোটি মানুষ বিভিন্ন মাত্রার দৃষ্টিসংক্রান্ত সমস্যায় ভুগছেন। বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক।

তিনি বললেন, ‘যে পেশাতেই মানুষ নিয়োজিত থাকুন না কেন, কাজের পাশাপাশি চোখের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে। পেশাগত অসতর্কতা থেকে চোখে স্থায়ী ক্ষতি হতে পারে।’

শিশুদের দৃষ্টিশক্তির সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিভিল সার্জন। তার ভাষ্য, তরুণ প্রজন্ম, বিশেষ করে শিশুরা এখন দৃষ্টিসংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। দীর্ঘ সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাব ব্যবহারের কারণে তাদের চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।

আগে সাধারণত বয়স্কদের মধ্যেই চশমা ব্যবহারের প্রবণতা বেশি দেখা যেত। এখন সেই চিত্র বদলেছে। শ্রেণিকক্ষেও অনেক শিশুকে চশমা ব্যবহার করতে দেখা যায়।

শিশুদের এই ঝুঁকি কমাতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। শিশুদের ডিজিটাল ডিভাইস ব্যবহারের সময় সীমিত রাখা দরকার। পাশাপাশি ছোটবেলা থেকেই নিয়মিত চোখের যত্ন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

পেশাগত কারণে চোখের ক্ষতির দিকটিও তুলে ধরেন সিভিল সার্জন। তিনি বলেন, ‘প্রতিবছর ধান কাটার মৌসুমে ধানগাছ বা পাতার আঘাতে অনেক কৃষক চোখের গুরুতর সমস্যায় আক্রান্ত হন। তাঁদের কেউ কেউ কর্নিয়ায় ক্ষত, কর্নিয়ার আলসার কিংবা চোখে ছানির মতো সমস্যা নিয়ে হাসপাতালে আসেন।’

এসব ঝুঁকি এড়াতে কাজের সময় চোখের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিশ্ব দৃষ্টি দিবসের মতো উদ্যোগের মাধ্যমে চোখের যত্ন ও সুরক্ষা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা আরও বাড়াতে হবে।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আরিফ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির রাজশাহী জেলার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পবা উপজেলার ব্যবস্থাপক আল মামুন এবং ভিশনস্প্রিংয়ের সহকারী প্রোগ্রাম ব্যবস্থাপক তন্ময় কুমার।

রাজশাহীবিশ্ব দৃষ্টি দিবস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট