Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মেহেরপুরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:০৯
মেহেরপুরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

ছবিঃ আগামীর সময়

এক গৃহবধূকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলায়। এ ঘটনাকে পরিকল্পিত হত্যা বলে দাবি নিহতের পরিবারের। তারা বলছে, খুনের পর আত্মহত্যা বলে চালিয়ে দিতে ঝুলানো হয়েছে লাশ।

ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে। নিহতের সুফিয়া খাতুন (৬০) ওই গ্রামের খেদের আলীর স্ত্রী। পুলিশ তার বাড়ি থেকেই উদ্ধার করেছে ঝুলন্ত দেহ।

সুফিয়ার শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় দেহটি। যা হত্যার ইঙ্গিত দেয় বলে দাবি পরিবারের।

নিহতের স্বামী খেদের আলী ভাষ্য, সুফিয়ার আপন ভাই আখের আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল জমিজমা সংক্রান্ত বিরোধ। এর জেরে গত ৫ এপ্রিল প্রতিপক্ষরা দলবল নিয়ে তার বাড়িতে করে হামলা। হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ। এর জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে খেদের আলীর আশঙ্কা।

‘দুপুরে মাঠ থেকে বাড়ি ফিরে দেখেন ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে স্ত্রীর দেহ। রক্তাক্ত ছিল শরীর। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে, বলছিলেন তিনি।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলামের বক্তব্য, ঘটনাটি তদন্ত করা হচ্ছে গুরুত্ব সহকারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নেওয়া হবে পরবর্তী আইনগত ব্যবস্থা।

মেহেরপুরগৃহবধূঝুলন্ত মরদেহ উদ্ধার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise