Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

কুমিল্লা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০০:১২
কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার আরও ৩

স্কুলছাত্র ইথানকে গুলির মামলায় গ্রেপ্তার তিন আসামি। ছবি: আগামীর সময়

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র ইথানের গুলিবিদ্ধের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। তারা হলেন মো. আসিফ, মো. আশিক ও মো. ইমন।কোতোয়ালি থানা পুলিশের ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামি।

পুলিশ সুপার আনিসুজ্জামান জানালেন, ঘটনার পরপরই আসামি গ্রেপ্তারে শুরু হয় বিশেষ অভিযান। কোতোয়ালি থানা এলাকা থেকে ঘটনা সরাসরি জড়িত সন্দেহে সেদিনই গ্রেপ্তার করা হয় জামশেদ হোসেন শ্রাবণ নামে একজনকে। তার কাছে পাওয়া যায় একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড তাজা বুলেট। তার দেওয়া তথ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্য তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক কারবার ঘিরে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপের’ মধ্যে শুরু হয় উত্তেজনা। এর জেরে পরদিন দুপুরে মাদকবিরোধী মানববন্ধন চলাকালে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে।

রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়। 

গুলিবিদ্ধ ইথানের বাবা ইউনুছ মিয়া সে রাতেই কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ছয়জনকে এজাহারনামীয় এবং আরও ছয়জনকে করেন অজ্ঞাতপরিচয় আসামি।


কুমিল্লাস্কুলছাত্রগুলি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise