শয্যা বাড়ছে ফরিদপুর সদর হাসপাতালে
- নির্মাণ হবে ১৫ তলা ভবন

ফরিদপুর সদর হাসপাতাল। ছবি: আগামীর সময়
ফরিদপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে তীব্র শয্যা সংকট ও রোগীর অতিরিক্ত চাপ চলে আসছে। ১০০ শয্যার এই হাসপাতালে অনেক সময় দ্বিগুণ বা এর চেয়েও বেশি রোগী ভর্তি থেকে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হন। এ সংকট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। ২৫০ শয্যায় উন্নীত করা হবে হাসপাতালটিকে। সেই সঙ্গে হাসপাতাল চত্বরে নির্মিত হতে যাচ্ছে একটি বেজমেন্টসহ ১৫ তলার আধুনিক ভবন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের



