Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খুলনার প্রথম দালানবাড়ির ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:০৭
শেয়ার করুন:
খুলনার প্রথম দালানবাড়ির ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

ছবি: আগামীর সময়

খুলনার প্রথম দালানবাড়ি হিসেবে পরিচিত ঐতিহাসিক চার্লির কুঠিবাড়ি থেকে ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার থেকে পুরনো এই স্থাপনার বিভিন্ন অংশ খুলে নেওয়া হচ্ছে। এতে খুলনার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইতিহাসের তথ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে নীলকর চার্লস বা চার্লি সাহেব বাড়িটি নির্মাণ করেন। খুলনা ইনস্টিটিউটের গবেষণায় ১৭৮৬ সালে বাড়িটি নির্মাণের তথ্য পাওয়া যায়। অন্যদিকে, বিভিন্ন ঐতিহাসিক বিবরণে ১৭৯৫ সালের কথাও উল্লেখ রয়েছে।

ভৈরব নদের তীরে প্রায় ৪৩ শতাংশ জমির ওপর নির্মিত দোতলা ভবনটি খুলনা অঞ্চলের প্রথম পাকা দালান হিসেবে পরিচিত। চার্লি সাহেব এই বাড়িতে বসেই নীল চাষের কার্যক্রম পরিচালনা করতেন। চার্লির কুঠিবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, খুলনা মহানগরীর বিকাশ, ব্যবসা-বাণিজ্যের বিস্তার ও জনপদ গড়ে ওঠার ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে রয়েছে।

খুলনা মহানগরীর রেলওয়ে মার্কেটের পাশে নির্জন এক কোণে ভগ্ন ও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে ছিল প্রাচীন ভবন চার্লির নীলকুঠি। চারপাশে গাছপালা, বনজঙ্গল আর নীরবতা। দূর থেকে দেখলে অনেকেরই গা শিউরে উঠবে। ১৮৮৪ সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পর বাড়িটি ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন অ্যান্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। ১৯৪৭ সালে দেশভাগের পর নেভিগেশন ও রেলওয়ের কার্যক্রম পৃথক হলে এটি নৌপরিবহন-সংশ্লিষ্ট কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। স্বাধীনতার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আঞ্চলিক কার্যালয় হিসেবেও চার্লির বাড়িটি ব্যবহৃত হতো। পরবর্তী সময়ে পরিত্যক্ত হয়ে পড়ে ঐতিহাসিক স্থাপনাটি।

তবে গত বৃহস্পতিবার দুর্বৃত্তরা প্রকাশ্যেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নীলকরদের স্মৃতিবিজড়িত চার্লির কুঠিবাড়ি থেকে ইট, কাঠ ও লোহার বিভিন্ন অংশ খুলে নিয়ে যায়। যেন ঐতিহ্যবাহী পরিত্যক্ত এই বাড়িটি রক্ষার কেউ নেই। লুটপাটের খবর পেয়ে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার বিকালেই বাড়িটির দেখভালের জন্য দুজন নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়।

রেলওয়ে এলাকার বাসিন্দা মো. সাব্বির হতাশা প্রকাশ করে বলেন, ‘নীলকর চার্লির কুঠিবাড়িটি আমাদের খুলনার প্রথম বিল্ডিং। কারা বিল্ডিংটি ভেঙে এর ইট, কাঠ, লোহা খুলে নিয়ে গেল, তা সঠিকভাবে আমরা জানি না। তবে সরকারের যে দপ্তরের অধীনে এই বিল্ডিংটি আছে, তাদের গাফিলতির কারণেই দুর্বৃত্তরা বিল্ডিংটি ভেঙে এর ইট, কাঠ, লোহা খুলে নিয়ে গেছে। তারা যদি সঠিকভাবে তদারকি করত, তাহলে বিল্ডিংটির এই করুণ দশা হতো না। খুলনাবাসী হিসেবে আমি লজ্জিত, ইতিহাসসমৃদ্ধ খুলনার প্রথম দালানবাড়িটি আমরা রক্ষা করতে পারিনি।’

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, ‘বাবা-দাদারা আমাদের জানিয়েছেন, চার্লির কুঠিবাড়িটি খুলনা শহরের প্রথম দালানবাড়ি। বাড়িটি খুলনার নগর গঠনের প্রাথমিক ধাপ এবং সামাজিক ইতিহাসের দৃষ্টান্ত। নানান ইতিহাসের সাক্ষী সেই বাড়িটির স্মৃতিচিহ্নই এখন সবার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত দ্রুত বাড়িটিকে তাদের তত্ত্বাবধানে নিয়ে সংরক্ষণ করা।’

বিআইডব্লিউটিসির নিরাপত্তা বিভাগের কর্মী শেখ তানভীর আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে পুরনো এই দালানবাড়ির দায়িত্বে রয়েছি। দুষ্কৃতকারীরা এই পুরনো বিল্ডিংয়ের মালামাল কেটে নিয়ে গেছে। আমরা জানতে পেরেছি, তারা আরও মালামাল কেটে নেওয়ার পরিকল্পনা করছে। বিষয়টি জানার পর থেকেই এখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে যাতে আর কোনো ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখছি। এ ছাড়া দালানবাড়ির মালামাল খুলে নেওয়ার ব্যাপারে পুলিশকে অবহিত করা হয়েছে।’

খুলনা বিআইডব্লিউটিসির নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর বলেন, ‘এই জমিটি রেলওয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন এটি তারাই তত্ত্বাবধান করে।’

এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে, খুলনার ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো ইকবাল মাহমুদ বলেন, ‘জায়গাটি রেলওয়ের, তবে স্থাপনাটি বিআইডব্লিউটিসির। তবে স্থাপনাটির মালামাল চুরি হয়েছে কি না, সে ব্যাপারে আমার কিছুই জানা নেই।’

খুলনাচার্লির কুঠিবাড়িব্রিটিশ শাসনামলভৈরব নদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার