Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খোলপেটুয়া নদীর চর দখল করে বালুর আড়ত বসানোর পাঁয়তারা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮
খোলপেটুয়া নদীর চর দখল করে বালুর আড়ত বসানোর পাঁয়তারা

শ্যামনগরের কাশিমাড়ির ঝিপালি এলাকায় খোলপেটুয়া নদীর চর দখল করছে একটি চক্র। ছবি: আগামীর সময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঝাপালী এলাকায় খোলপেটুয়া নদীর চর দখল করে বালুর ব্যবসার আড়ত গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে একটি চক্র।

স্থানীয়দের অভিযোগ, এ কাজে সহায়তা করছেন এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। কয়েকদিন ধরে প্রকাশ্যে নদী ভরাটের কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি কোনো দৃশ্যমান পদক্ষেপ।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ঝাপালী খেয়াঘাট সংলগ্ন নদীর ভেতরে প্রায় ৬০০ ফুটের বেশি জায়গাজুড়ে ১৫ থেকে ১৬ জন শ্রমিক মাটি ও বালু ফেলে বাঁধ নির্মাণ করছেন। স্থানীয়দের ধারণা, এই ভরাটের পেছনে রয়েছে বালুর আড়ত স্থাপনের পরিকল্পনা।

স্থানীয় সূত্র জানায়, রিকাত সরদার, আয়জুল সরদার ও পলাশ হোসেনের নেতৃত্বে চলছে এই ভরাট কার্যক্রম। কয়েকদিন ধরে প্রকাশ্যে কাজ করলেও কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনের বাধার সম্মুখীন হতে হয়নি দখলদারদের।
স্থানীয় বাসিন্দা আব্দুল আহাদ অভিযোগ করেন, দখলের আগে ভূমি অফিস ও পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে শুরু হয়েছে এ কাজ। বারবার জানালেও গুরুত্ব দিচ্ছেন না তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন জানান, দখলদাররা রাজনৈতিক ও স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ সাহস পাচ্ছেন না প্রতিবাদ করার। ফলে দিনের বেলায় প্রকাশ্যেই নদী দখলের কাজ চালাচ্ছেন তারা।

অভিযুক্ত বিএনপি নেতা আয়জুল সরদার অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি ভরাটের সঙ্গে জড়িত নই। এলাকায় অনেকে নদীর জায়গায় বাড়ি করছে। সেগুলো না দেখে শুধু এ বিষয়ে কেন কথা বলা হচ্ছে।

অপর অভিযুক্ত পলাশ হোসেন বালুর আড়ত বসানোর কথা অস্বীকার করে বলেছেন, ওখানে একটি কবরস্থান তৈরির জন্য ভরাট করা হচ্ছে। বালুর ব্যবসার জন্য নয়।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা সুমন রায় বলেছেন, বিষয়টি আমার জানা নেই। লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে কাশিমাড়ি ইউনিয়নের ভূমি কর্মকর্তা তফসিলদার কামাল হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কণকের ভাষ্য, তাদের কাছে কেউ অভিযোগ করেনি।

তবে নদীর চর দখলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি অবগত হলেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

খোলপেটুয়া নদীচর দখলবালুর আড়তবালুর ব্যবসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    advertiseadvertise