Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেতাগীতে ভূতুড়ে বিদ্যুৎ বিলে ভোগান্তি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:১০
বেতাগীতে ভূতুড়ে বিদ্যুৎ বিলে ভোগান্তি

বিদ্যুৎ বিল হাতে নিয়ে বসে আছেন এক ভুক্তভোগী। ছবি: আগামীর সময়

বরগুনার বেতাগীতে অতিরিক্ত ও অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল পেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে এমন অভিযোগ।

গ্রাহকদের দাবি, দীর্ঘ সময় লোডশেডিং থাকার পরও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে অনেকের বিদ্যুৎ বিল। এ নিয়ে এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ ও অসন্তোষ। সামাজিক মাধ্যমেও নিয়মিত প্রতিবাদ জানাচ্ছেন ভুক্তভোগীরা।

স্থানীয় গ্রাহক জসিম উদ্দীন অভিযোগ করে জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাব-জোনাল অফিসের আওতাধীন তার সংযোগে আগের মিটার রিডিং ছিল ১৮৫ ইউনিট। কিন্তু চলতি মাসের বিলে তা ৪৪০ ইউনিট দেখানো হয়েছে। গত মাসে তার বিদ্যুৎ বিল ছিল ১ হাজার ৪০০ টাকা। এবার বিল এসেছে ৩ হাজার ৯৪৬ টাকা। এই অস্বাভাবিক বিল কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।

বেতাগী বন্দরের ব্যবসায়ী রুবেল মল্লিক জানিয়েছেন, স্বাভাবিক ব্যবহারের তুলনায় দ্বিগুণ, তিনগুণ, এমনকি তারও বেশি বিল পাচ্ছেন অনেক গ্রাহক। মিটার দেখে সঠিক রিডিং না নিয়ে অনেক ক্ষেত্রে অফিসে বসেই তৈরি করা হচ্ছে অনুমাননির্ভর বিল। এতে নির্দিষ্ট আয়ের মানুষ পড়ছেন অতিরিক্ত আর্থিক চাপের মুখে।


আরও পড়ুন

তিন ফরম্যাটে অধিনায়ক হওয়ার শর্ত দিয়েছেন বাবর

২৮ জুলাই ২০২৬

আরও কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, অনুমানভিত্তিক বিল তৈরি করে হয়রানি করা হচ্ছে গ্রাহকদের। বেতাগীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। পাশাপাশি ভবিষ্যতে জটিলতা এড়াতে পরামর্শ দিয়েছেন গ্রাহকদের নিজ নিজ মিটারের রিডিংয়ের ছবি সংরক্ষণ করারও।


গ্রাহকদের অভিযোগ, প্রকৃত মিটার রিডিং সংগ্রহ না করে অনুমানভিত্তিক বিল তৈরির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ঘটনায় কার্যকর তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. মুনতাসির বিন হাসিব জানিয়েছেন, বিদ্যুৎ ব্যবহার বেশি হওয়া বা মিটার রিডিংয়ে কোনো ভুল থাকলে অভিযোগ যাচাই করে দ্রুত বিল সমন্বয় করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অসংগতিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ তিনি নিয়মিত দেখেন। অনুমানভিত্তিক বিল তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনাবিদ্যুৎ বিললোডশেডিং
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    রপ্তানির ৮ হাজার কোটি উধাও অনুসন্ধানে ৪ সংস্থা

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    পিপলস রিপাবলিক অব ককরোচিয়া

    ২৮ জুলাই ২০২৬, ০০:০৫

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ইনকিলাব মঞ্চের নতুন কমিটি, আহ্বায়ক জাবের ও সদস্যসচিব জুমা

    ২৮ জুলাই ২০২৬, ০০:৫৬

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    শ্রীপুরে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার মাদক মামলার আসামি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:৫০

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    স্ত্রী ঋতিকার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অনুরাগের

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    মশা মারতে দুই সিটির কামানে ‘নতুন গোলা’

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১২

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, ঝড় হতে পারে ৯ অঞ্চলে

    ২৮ জুলাই ২০২৬, ০৮:২১

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৮ জুলাই)

    ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    তিন কারণে সাহাবুদ্দিনকে সুরক্ষা দেবে বিএনপি

    ২৮ জুলাই ২০২৬, ০৫:১৪

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    কর্মজীবী নারীর পোশাকে নতুন ঢং

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    যৌন হয়রানির প্রতিবাদে খুবিতে মশাল প্রজ্বলন

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৮

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    আওয়ামী লীগের পুরনো ভিডিওকে সাম্প্রতিক বলে প্রচার

    ২৮ জুলাই ২০২৬, ০১:২৭

    পরিবারে চাই গল্পের আসর

    পরিবারে চাই গল্পের আসর

    ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ৩৬ কর্মী নেবে চা বোর্ড, আজ থেকে শুরু আবেদন

    ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    শিক্ষকের পেনশনের টাকায় ‘শিশুস্বর্গ’

    ২৮ জুলাই ২০২৬, ০২:২৮

    advertiseadvertise