রাজবাড়ীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

সংগৃহীত ছবি
রাজবাড়ীতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার অভিযানগুলোর নেতৃত্ব দেন সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রীতম কুমার কর্মকার (৩৮) ও মো. আনোয়ার সরদার (৩৭)।
ওসি উত্তম জানালেন, বিনোদপুর বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২টি ইয়াবাসহ প্রীতমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সিআর সাজা এবং একটি জিআর ওয়ারেন্ট রয়েছে। একই দিনে মরডাঙ্গা এলাকা থেকে হেরোইনসহ মো. আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানালেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।





