Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশি-বিদেশি চক্রান্ত ছিল’

গোপালগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪০
‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশি-বিদেশি চক্রান্ত ছিল’

টুঙ্গিপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী

বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার দেশি-বিদেশি চক্রান্ত ছিল বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসএম জিলানী বললেন, ‘দীর্ঘ ১৭ বছর বাঙালি জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। কারণ জাতিকে যদি মেধাশূন্য করে দেওয়া যায়, তাহলে একটি রাষ্ট্র আমাদের ওপর মোড়লগিরি করতে পারবে। যদি আমরা শিক্ষিত হয়ে উন্নত জাতিতে পরিণত হই, তাহলে অনেকেই তাদের মোড়লগিরি মানবে না।’

তিনি বলেছেন, ‘আগে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হতো, শিক্ষার্থীরা খাতায় লেখুক বা না লেখুক, তাকে পাস করিয়ে দিতে হবে। যার ফলশ্রুতিতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে পারত না। কিন্তু বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই ধারা থেকে বের হয়ে আসছে।’

গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এমপি জিলানী বললেন, ‘দীর্ঘ ১৭ বছর আমাদের দেশে যে বিদ্যুৎকেন্দ্রগুলো তৈরি করা হয়েছে, সেগুলো গ্যাসভিত্তিক। আমদানি করা গ্যাস দিয়েই আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো পরিচালনা করতে হয়। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে যে গ্যাস রয়েছে, সেটি উত্তোলনের জন্য ন্যূনতম কোনো পরীক্ষা বা সমীক্ষা করা হয়নি। এছাড়া গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য স্থায়ীভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি করা কোনো সমস্যা নয়। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের এসব সমস্যার সমাধান হবে।’

এর আগে টুঙ্গিপাড়া উপজেলার প্রাথমিক, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মোট ১৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেন এমপি এসএম জিলানী।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক কুলোদানন্দ মল্লিকের সভাপতিত্বে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল বশার খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির প্রমুখ।

এসএম জিলানীটুঙ্গিপাড়াগোপালগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি