Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

পার্বতীপুরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ২১:৩৩
পার্বতীপুরে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

কোলাজ : আগামীর সময়

বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভক্ত ও স্থবির হয়ে পড়া দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপিকে পুনর্গঠনে পৃথক দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের স্বাক্ষরে ৪৭ সদস্যের উপজেলা ও ৩১ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে ব্যারিস্টার কামরুজ্জামানকে। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন শাদো ও যুবদলের সদস্যসচিব মাহাবুর রশিদ সংগ্রামকে।

অন্যদিকে, পার্বতীপুর পৌর বিএনপির ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আনোয়ারুল হককে আহ্বায়ক এবং মিজানুর রহমান সিয়ামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রবিউল ইসলাম বাবু, শরিফুল ইসলাম প্রামাণিক ও মান্জুর রশিদকে।

উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মাহাবুর রশিদ সংগ্রাম জানিয়েছেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থী কামরুজ্জামানের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার অভিযোগে সাবেক উপজেলা সভাপতি ও নির্বাচিত সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ তার অনুসারীদের গত ২১ জানুয়ারি বহিষ্কার করা হয়। পরে উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হলে দলের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

দীর্ঘদিন পর নতুন আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে পার্বতীপুর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন নেতাকর্মীরা। নতুন কমিটি ঘোষণায় দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে সাবেক সভাপতি ও সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক জানিয়েছেন, নবগঠিত কমিটির তালিকা এখনো তার চোখে পড়েনি। তার কর্মী ও সমর্থকেরা এখনো তার সঙ্গেই রয়েছেন বলে দাবি করেন তিনি।

পার্বতীপুরবিএনপিকমিটি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise