Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খাদ্য নিরাপত্তার অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২২:১০
শেয়ার করুন:
খাদ্য নিরাপত্তার অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

খাদ্য নিরাপত্তার অভিযান

কক্সবাজার শহরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিচার বিভাগের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। দাবি মানা না হলে শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আজ শনিবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে ঝাউতলার জামান হোটেল ও স্বপ্ন সুপার শপকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে চৌরঙ্গী বেকারিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালতের সামারি ট্রায়ালের আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে খাদ্য নিরাপত্তা ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের বিষয়গুলো যাচাই করে তাৎক্ষণিক বিচারিক কার্যক্রমের মাধ্যমে জরিমানা করা হয়। এতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুভ্রত ভট্টাচার্যসহ এসআরবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও খাদ্য নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

তবে অভিযান ও জরিমানার প্রতিবাদে রাতেই শহরের ব্যবসায়ীরা একত্রিত হয়ে সমাবেশ করেন।

আরও পড়ুন

সীমান্তে নজরদারি বাড়াতে ৩৫ ক্যামেরা, ১৭ সার্চলাইট স্থাপন

১৪ নভেম্বর ২০২৬

তাদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিস বা পর্যাপ্ত সতর্কতা ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বলেও দাবি করেন তারা।

সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পর্যটননির্ভর কক্সবাজারে এখন পর্যটন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছেন। এমন সময়ে হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাটে অভিযান এবং বড় অঙ্কের জরিমানা ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি পর্যটন ব্যবসায়ও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাদের ভাষ্য, কোনো প্রতিষ্ঠানে অনিয়ম বা আইন লঙ্ঘনের ঘটনা থাকলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে অভিযানের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, অপরাধের ধরন বিবেচনা এবং জরিমানার পরিমাণে সামঞ্জস্য থাকা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় না নিয়েই অভিযান পরিচালনা করা হয়েছে বলে অভিযোগ তাদের।

সমাবেশ থেকে ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের দাবির প্রতি প্রশাসন গুরুত্ব না দিলে প্রয়োজনে কক্সবাজার শহরের সব দোকানপাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। এমন কর্মসূচি বাস্তবায়িত হলে পর্যটন মৌসুমে হোটেল-রেস্তোরাঁসহ শহরের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও পর্যটকসেবা ব্যাহত হতে পারে।

এদিকে শনিবার কক্সবাজার সফরে রয়েছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর পাশাপাশি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং অভিযানের নামে অযৌক্তিক জরিমানা আদায়ের অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন তারা।


    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন