Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুরের মীরবাগ বালিকা বিদ্যালয়ের অনিয়মের খবর প্রকাশ, সাংবাদিকদের বিরুদ্ধে জিডি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০
রংপুরের মীরবাগ বালিকা বিদ্যালয়ের অনিয়মের খবর প্রকাশ, সাংবাদিকদের বিরুদ্ধে জিডি

ছবি: আগামীর সময়

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের দায়িত্ব পালন ও বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকজন শিক্ষক অভিযোগ তুলেছেন। শিক্ষক-কর্মচারী নিয়োগ, উচ্চতর স্কেল প্রদান এবং বিদ্যালয়ের পুকুর ও জমি লিজ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও স্থানীয়রা।

অভিযোগকারী কয়েকজন শিক্ষকের দাবি, টিউশন ফি বাবদ প্রায় ৩ লাখ টাকা উত্তোলনের পর তা শিক্ষকদের মধ্যে বিতরণ এবং বিদ্যালয়ের হিসাবে জমা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা নেই। এছাড়া শিক্ষক-কর্মচারী নিয়োগ ও উচ্চতর স্কেল প্রদানের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও করেছেন তারা। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুল।

জানা গেছে, জিডিতে কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, সাংবাদিক মনোয়ার হোসেন সুজন ও আসলাম খানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম রয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জিডিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করা হয়েছে।

প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের বক্তব্য জানতে চাইলে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি আপনাদের সঙ্গে কথা বলব না। আপনারা যা পারেন লেখেন।’

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ বলেন, ‘এ বিষয়ে অন্য শিক্ষকদের কোনো অভিযোগ নেই।’ বিদ্যালয়ের পুকুর ও জমি লিজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিদ্যালয়ে পুকুর এবং জমি আছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।’ তবে সাংবাদিকদের বিরুদ্ধে জিডির বিষয়টি তিনি অবগত রয়েছেন বলে জানান।

অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রংপুরকাউনিয়ামীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    ৫৬ দিনের ভিসি

    ৫৬ দিনের ভিসি

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

    ‘হঠাৎ’ চুয়েটের ভিসি বদল, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা