Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

খন্দকার মারুফ

জুলাই আন্দোলনের ফসল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৮:১৭
জুলাই আন্দোলনের ফসল জনগণের ঘরে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী

বক্তব্য রাখছেন ড. খন্দকার মারুফ হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার জুলাই আন্দোলনের ফসল জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

আজ বুধবার দাউদকান্দি উপজেলা সদরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি এবং জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

ড. খন্দকার মারুফ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ায় দেশের মানুষ হাফ ছেড়ে বেঁচেছে এবং দেশ গড়ার অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের প্রধান দাবি ছিল স্বৈরাচার হাসিনার দ্রুত পদত্যাগ, কিন্তু আল্লাহ তাকে পদত্যাগ নয়, দেশত্যাগে বাধ্য করেছেন। পালিয়ে থেকেও ফ্যাসিস্ট হাসিনা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।

তার ভাষ্য, ফ্যাসিস্ট সরকারের ১৬-১৭ বছরের জঞ্জাল সরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ১৮ বছর পর দেশে ফিরে রাষ্ট্রকাঠামো গঠনের পরিকল্পনা হিসেবে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করেছেন। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও পাদ্রিদের ভাতা প্রদান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত ঐতিহাসিক ‘খাল-নদী খনন কর্মসূচি’ পুনরায় চালু এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন।

সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ড. মারুফ বলছিলেন, সরকারের জনআকাঙ্ক্ষা পূরণের কাজের সমালোচনা না করে সংসদের ভেতর ও বাইরে সবাইকে গঠনমূলক আলোচনা করতে হবে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে বিরোধী শিবিরের কিছু নেতা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাউদকান্দিতে সংঘটিত হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

দেশ ও জাতির স্বার্থ রক্ষায় লোভ-লালসার ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাদের মানুষের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি যখনই সরকারে থাকে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের জান-মাল নিরাপদ থাকে।

দাউদকান্দির নির্বাহী অফিসার নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, ওসি সাজেদুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ, পিটার চৌধুরী, কাউসার আলম সরকার, কামাল হোসেন, আরিফ মাহমুদ, যুবদল নেতা শরীফ চৌধুরী ও রোমান খন্দকার এবং শহীদ জুলাইযোদ্ধা পরিবারের সদস্যরা।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise